Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

শূন্যের হ্যাটট্রিক-ই শুধু নয়, দিল্লিতে ৭০ আসনের মধ্যে ৬৭টিতে জামানত খুঁইয়েছে কংগ্রেস

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: মল্লিকার্জুন খাড়গে-রাহুল গান্ধিরা হয়তো শনিবার (৮ ফেব্রুয়ারি) দিনভর স্বগতোক্তি করছেন ‘এ লজ্জা রাখব কোথায়।’ টানা ১৫ বছর রাজধানী দিল্লি শাসন করা দলটি এবারেও শূন্য হাতে ফিরেছে। এ নিয়ে টানা তিনটি বিধানসভা ভোটে দেশের রাজধানীতে খালি হাতে ফিরে লজ্জার রেকর্ড গড়েছে শতাব্দী প্রাচীন দলটি। শুধু যে শূন্যের হ্যাটট্রিক করেছে, তাই নয়। ৭০ আসনের মধ্যে ৬৭টিতেই জামানত খুঁইয়েছেন কংগ্রেস প্রার্থীরা। মাত্র তিন জন নিজেদের জামানত বাঁচাতে পেরেছেন। আর ৭০ আসনের মধ্যে মাত্র একটি আসনে দ্বিতীয়স্থানে থেকেছেন কংগ্রেস প্রার্থী। বাকি ৬৯টি আসনে হয় তৃতীয় কিংবা চতুর্থ আসন পেয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে কংগ্রেস প্রার্থীদের। তবে চারিদিকে এত নৈরাশ্য আর অন্ধকারের মধ্যে আশার আলো বলতে দলের ভোট শতাংশ গতবারের চেয়ে ২.১ শতাংশ বেড়েছে।

গত বছর লোকসভা ভোটে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টির সঙ্গে হাত মিলিয়েই লড়েছিলেন রাহুল গান্ধিরা। তবে ঝুলি শূন্য থেকেই গিয়েছিল। এবার অবশ্য জোট হয়নি দু’দলের। আলাদাভাবেই লড়েছিল। কিন্তু সেই লড়াইয়ে এক দলকে হেরে ক্ষমতা থেকে বিদায় নিতে হয়েছে। অন্য দলকে টানা তিনটি বিধানসভা ভোটে ঝুলি খালি নিয়েই ফিরতে হয়েছে। এবারের ভোটে নিজেদের অস্তিত্ব জানান দিতে দিল্লির প্রথম সারির নেতাদের ভোট ময়দানে নামিয়েছিলেন রাহুল গান্ধিরা। প্রাক্তন মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিতের ছেলে সন্দীপ দীক্ষিত, অলকা লাম্বা, প্রদেশ কংগ্রেস সভাপতি দেবেন্দ্র যাদব ফারহাদ সুরি, অভিষেক দত্তরা মাটি কামড়ে পড়েছিলেন ভোট ময়দানে। কিন্তু কোনও লাভ হয়নি। শুধুমাত্র জামানত বাঁচাতে পেরেছেন কস্তুরবা নগরের অভিষেক দত্ত, বাদলির দেবেন্দ্র যাদব এবং নাঙ্গলাই জাঠ থেকে লড়া রোহিত চৌধুরী।

২০০৮ সালে শেষ বার কংগ্রেস যখন দিল্লিতে জিতে সরকার গড়েছিল, সেবার ভোট পেয়েছিল ৪০.৩১ শতাংশ। ২০১৩ সালে এক ধাক্কায় সেই ভোট কমে দাঁড়ায় ২৪.৫৫ শতাংশে। ২০১৫ সালে তা আরও হ্রাস পেয়ে দাঁড়ায় ৯.৭ শতাংশ। গতবার আর্থা‍ৎ ২০২০ সালে ওই ভোটব্যাঙ্কও ধরে রাখতে পারেনি শতাব্দী প্রাচীন দলটি। এক ধাক্কায় ভোট কমে দাঁড়ায় ৪.৩ শতাংশে। এবার অবশ্য প্রাপ্ত ভোট বেড়েছে। ২.১ শতাংশ বেড়ে দাঁড়িযেছে ৬.৩৯ শতাংশে।

প্রদেশ কংগ্রেস দফতরে গুণ্ডামির দায়ে ধৃত ৩, মূল পাণ্ডা রাকেশকে খুঁজছে পুলিশ

প্রাক্তন কংগ্রেস বিধায়ক হিসাবে পেনশন চেয়ে আবেদন ধনখড়ের

পটনায় ‘গুন্ডামি’ বিজেপি কর্মীদের, কংগ্রেস কার্যালয়ে ঢুকে ভাঙচুর

বন্দি মন্ত্রীদের সরানোর বিল নিয়ে যৌথ সংসদীয় কমিটি বয়কট তৃণমূল-সপা’র

কংগ্রেসের আর্জি মেনে সাক্ষাতের সময় দিল কমিশন, যেতে পারবেন ৩০ জন

কালীগঞ্জ উপনির্বাচনেও সবুজ ঝড়, বাবার আসন ধরে রাখলেন মেয়ে

লোকসভা ভোটে বিজেপি খরচ করেছে ১,৪৯২ কোটি টাকা, তৃণমূলের কত?

কালীগঞ্জে উপনির্বাচনে ভোট পড়ল ৭২.৫০ শতাংশ, জানাল নির্বাচন কমিশন

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00