আন্তর্জাতিক ডেস্ক : বিখ্যাত শিল্পীদের হাত ঘুরে এসেছে এক বেহালা। তাই এই বেহালাটি কেবল বাদ্যযন্ত্র নয়, অমূল্য সম্পদেও পরিণত হয়েছে।নিউইয়র্কের সোদাবির নিলামে উঠেছে ৩০০ বছরেরও বেশি পুরানো এই বেহালা। আশা করা হচ্ছে, এবার গিনিস ওয়ার্ল্ড রেকর্ডসের সবচেয়ে দামি বাদ্যযন্ত্রের রেকর্ড ভাঙতে পারে এই বেহালাটি।
জানা গিয়েছে,বিখ্যাত বেহালা নির্মাতা আন্তোনিও স্ট্রাডিভারির তৈরি।জোয়াকিম-মা স্ট্রাডিভারিয়াস নামের এই বেহালাটি হতে চলেছে ইতিহাসের সবচেয়ে মূল্যবান বাদ্যযন্ত্র।সোদাবি কর্তৃপক্ষ জানিয়েছে, প্রাথমিকভাবে বেহালাটির সর্বোচ্চ মূল্য নির্ধারণ করা হয়েছে ১ কোটি ৮০ লক্ষ ডলার।
গিনিস ওয়ার্ল্ড রেকর্ডস অনুযায়ী এখন পর্যন্ত নিলামে বিক্রি হওয়া সবচেয়ে দামি বাদ্যযন্ত্র লেডি ব্লান্ট। মনে করা হচ্ছে এই বাদ্যযন্ত্রের দামও ছাড়িয়ে যাবে আন্তোনিও স্ট্রাডিভারির তৈরি এই বাদ্যযন্ত্র।এই নিয়ে সোদাবির প্রধান মেরি ক্লদিয়া হিমেনেজ জানান, ১৭১৪ সালে তৈরি হলেও এটি এখনও সময়ের সেরা বেহালা। এর নির্মাণ ও সংরক্ষণ প্রক্রিয়া নিয়েও আশ্চর্য হন তিনি।
এই বেহালার সঙ্গে বিখ্যাত দুই মালিক যোসেফ হোয়াকিম এবং সি-হন মার নাম জড়িয়ে রয়েছে। সোদাবি আরও জানায়, হাঙ্গেরীয় শিল্পী হোয়াকিম ১৮৭৯ সালে বিখ্যাত “ভায়োলিন কনসার্তো ইন ডি মেজর” এর প্রথম পরিবেশনায় ব্যবহার করেছিলেন এই বেহালা।