সহযাত্রীর গায়ে আগুন ধরিয়ে দিলেন এক ব্যক্তি, হাড় হিম কাণ্ড পাতাল রেলে

Share:

আন্তর্জাতিক ডেস্ক : পাতাল ট্রেনে মর্মান্তিক দৃশ্য ঘটল আমেরিকার নিউইয়র্ক সিটিতে। চলন্ত পাতাল রেলে এক মহিলার গায়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। এই মর্মান্তিক ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করল পুলিশ। পুলিশের প্রাথমিক অনুমান আগুনে লাগিয়ে দেওয়ার সময় ওই মহিলা ঘুমিয়ে ছিলেন।

রবিবার(২২ ডিসেম্বর)এই ঘটনাটি ঘটে। হাসপাতালে নিয়ে গেলও বাঁচানো যায় নি ওই মহিলাকে। ঘটনাস্থলে নিহত হয় ওই মহিলা। নিহত এই মহিলার নাম-পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি। ঘটনাটি যখন ঘটে তখন স্টেশনে টহলে থাকা পুলিশের কর্মকর্তারাও বুঝতে পারনে নি। আগুন লাগার পর দ্রুত ঘটনাস্থলের দিকে ছুটে যান তাঁরা। পুলিশ কর্মকর্তারা অগ্নিনির্বাপণযন্ত্র ব্যবহার করে আগুন নিভিয়ে ফেলেন। জরুরিসেবা কর্মীরা ঘটনাস্থলেই ওই মৃত বলে ঘোষণা করেন।

এক ব্যক্তি ওইসময় ট্রেন থেকে নেমে পড়েন। এক প্রত্যক্ষদর্শী তাঁর মুঠোফোনে মর্মান্তিক এই দৃশ্য ক্যামেরাবন্দী করেন। তাতে দেখা গিয়েছে, যেখানে ওই মহিলার গায়ে আগুন ধরানো হয়েছিল, তার থেকে কয়েক কদম দূরে প্ল্যাটফর্মের বেঞ্চের ওপরে এক ব্যক্তি বসে আছেন। তাঁর পরনে ধূসর রঙের একটি হুডি। গতকাল গ্রেপ্তার হওয়া ব্যক্তির পরনেও একই পোশাক দেখা গেছে। তবে ওই ব্যক্তিই অপরাধী কিনা তা এখনও জানা যায় নি।

এই ঘটনায় নিউইয়র্ক পুলিশ বিভাগ জানিয়েছে, গতকাল স্থানীয় সময় সকাল সাড়ে ৭টার দিকে ওই মহিলা ব্রুকলিনের কনি আইল্যান্ড-স্টিলওয়েল অ্যাভিনিউ সাবওয়ে স্টেশনে একটি ট্রেনের ভেতরে স্থির হয়ে বসে ছিলেন। একজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি শান্তভাবে তাঁর কাছে এসে লাইটার দিয়ে ওই মহিলার পরনের কাপড়ে আগুন ধরিয়ে দেন।

পুলিশ আরও জানিয়েছে, আগুন লাগানোর আগে পর্যন্ত দুজনের মধ্যে কোনো ধরনের ঝগড়া বা বিতর্ক হয় নি। দুজন আগে থেকে একে অপরকে চিনতেন না মনে করছে পুলিশ। পুলিশ ইতিমধ্যে এক সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে। তাঁরা এখনও ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে।

লস অ্যাঞ্জেলসের রাস্তায় মার্শাল আর্ট দেখাতে গিয়ে পুলিশের গুলিতে ঝাঁঝরা ভারতীয়

ইউক্রেনে ৬২৯ মিসাইল-ড্রোন দিয়ে ভয়াবহ হামলা চালাল রাশিয়া, নিহত ১৪

ট্রাম্পের শুল্কারোপের ফল, তাসের ঘরের মতো ভেঙে পড়ল ভারতীয় শেয়ার বাজার

রুশ-ইউক্রেন দ্বন্দ্ব ‘মোদির যুদ্ধ’, ‘ভারতীয়রা অহঙ্কারী’- হোয়াইট হাউজের একের পর এক শাণিত বাণে বিদ্ধ ভারত

একই নম্বরের টিকিটে বাজিমাত, লটারিতে ৩৫.৫ লক্ষ খরচ করে যুবক জিতলেন প্রায় দশ কোটি

ক্যান্সারের গবেষণাপত্র চুরি করে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে পিঠটানের চেষ্টা, গ্রেফতার চিনা চিকিৎসক

ট্রাম্প প্রশাসনের রোষের শিকার মার্কিন প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার প্রধান

মার্কিন যুক্তরাষ্ট্রে হত্যার অভিযোগে গ্রেফতার ভারতীয় বংশোদ্ভূত ট্রাক চালক

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]