নিজস্ব প্রতিনিধিঃ বাড়িতে কেউ ছিল না। আর সেই সুযোগকে কাজে লাগিয়ে টিভি বা সোনার গয়না নয় চোর সঙ্গে করে নিয়ে পালাল ঠাকুরের প্রসাদও । এমনই ঘটনার সাক্ষী থাকল দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটের বড় রঘুনাথপুর এলাকায় । সেখানকার বাসিন্দা প্রয়াগরাজে কুম্ভমেলায় গিয়েছিলেন । আর সেখান থেকে ফিরেই দেখেন বাড়ি পুরো লণ্ডভণ্ড। এই ঘটনায় এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে উত্তেজনা ।
পুলিশ সূত্রে খবর, ২৬ জানুয়ারি কুম্ভ মেলায় যান বালুরঘাটের বড় রঘুনাথপুরের বাসিন্দা সত্যম দত্ত। আর সেখানে গিয়ে পূর্ণস্নান করে বাড়ি ফিরতেই দেখেন সমস্ত কিছু লণ্ডভণ্ড হয়ে গিয়েছে । ঘরের দেওয়ালে লাগানো ৪২ ইঞ্চির টিভিটা নেই। পাশাপাশি ঘরে থাকা কয়েক হাজার টাকা এমনই ঠাকুর ঘরে ঢুকে গোপালের সোনার গয়না এবং ফ্লিজ খুলে প্রসাদ নিয়ে পালিয়ে গিয়েছে চোর । শুধু তাই নয় যাতে না ধরা পড়ে সেইজন্য বাড়ির সিসিটিভির মুখ অন্যদিকে ঘুরিয়ে দেয় চোরে দল । ইতিমধ্যেই এই চুরির ঘটনার কথা পুলিশকে গিয়ে জানিয়েছেন সত্যম বাবু ।
বাড়ির মালিক জানিয়েছেন,’ এইভাবে বাড়িতে যে চুরি হবে তা ভাবতেও পারিনি । লক্ষাধিক টাকার সামগ্রী খোয়া গিয়েছে। আমরা আতঙ্কিত।‘ এই ঘটনা প্রসঙ্গে পুলিশের প্রাথমিক অনুমান, চোরের দল বাড়ির ছাদ থেকে প্রবেশ করে চুরি করে পালায় । তবে এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি । এই পুরো বিষয়টি নিয়ে শুরু হয়েছে তদন্ত ।