নিজস্ব প্রতিনিধিঃ তৃতীয় বার ক্ষমতায় আসার পর শনিবার সংসদে দ্বিতীয় পূর্ণাঙ্গ বাজেট পেশ করতে করল মোদি সরকার। সংসদে বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। আর সেখানে আয়করের ওপর দেওয়া হয়েছে বিশেষ ছাড় । কেন্দ্রীয় অর্থমন্ত্রী ঘোষণা করেন ,’ যাতে মধ্যবিত্তদের হাতে টাকা থাকে সেইন্য ১২ লাখ আয়ে পর্যন্ত কোনও আয়কর দিতে হবে না।’ একদিকে যখন বিজেপি নেতারা বাজেটের প্রশংসা করছে ঠিক তখনই নির্মলার বাজেটকে কটাক্ষ করলেন কংগ্রেস নেতা অর্থাৎ বিরোধী দলনেতা রাহুল গান্ধি ।
এক্স হ্যান্ডেলে পোস্ট করে রাহুল নির্মলার বাজেটকে ‘ব্যান্ড এইড’- এর সঙ্গে তুলনা করেছেন । কংগ্রেস নেতা লেখেন, ‘ গুলির ক্ষতগুলির ওপর ব্যান্ড এইড লাগানো হয়েছে । বিশ্বজুড়ে অনিশ্চয়তার মধ্য়ে আমাদের অর্থনৈতিক সংকটকে দূর করার জন্য় পুরো নজিরটাকেই বদল করা উচিত ছিল। কিন্তু এই সরকার ভাবনার দিক থেকেও দেউলিয়া ।’
বলা বাহুল্য, শুধু রাহুল নন এদিনের বাজেট নিয়ে সরব হয়েছেন কংগ্রেস সহ বিরোধী জোটের একাধিক নেতা । কংগ্রেস নেতা জয়রাম রমেশ বাজেটকে চারটি ভাগে ভাগ করেছেন । তাঁর কথায়,’ ২০২৫ সালের বাজেটের মূলত রয়েছে কৃষি , এমএসএমই , বিনিয়োগ এবং রপ্তানি। মনে হচ্ছিল পূর্ণাঙ্গ বাজেট নয় বিহার বাজেট ঘোষণা হচ্ছিল ।’ অন্যদিকে সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব বলেন,’ বাজেটের থেকে মহাকুম্ভে কত জন প্রাণ হারিয়েছেন সেই পরিসংখ্যানটা দেওয়া উচিত । ‘ আবার আরজেডি নেতা তেজস্বী যাদব এবারের বাজেটকে ‘ গ্রাম বিরোধী’ এবং ‘গরীব বিরোধী’ বলে আখ্যায়িত করেছেন । একথায় বলা যায়, ২০২৫ সালের পূর্ণাঙ্গ বাজেট নিয়ে মোদি সরকারকে একাধিক ইস্যুতে বিঁধছেন বিরোধী শিবিরের শীর্ষ নেতৃত্ব ।