নিজস্ব প্রতিনিধিঃ অষ্টম কেন্দ্রীয় বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। শনিবার এই বাজেটে তরুণ এবং নারীদের ওপর দেওয়া হয়েছে বিশেষ গুরুত্ব। সেইসঙ্গে মধ্যবিত্তদের জন্য দেওয়া উপহার । এবারের বাজেটে ঘোষণা করা হয়েছে ১২ লক্ষ টাকা আয়ের ওপর দিতে হবে না কোন কর । একথায় বলা যায়, এবারের বাজেটে কিছুটা হলেও স্বস্তি পেয়ে আমজনতা ।
একনজরে দেখে নিন এবারের বাজেটে কী কী সস্তা হয়েছে ?
১) সস্তা হতে চলেছে চামড়া এবং চামড়াজাত পণ্য । কারণ , এর ওপর আমদানি শুল্কমুক্ত করা হয়েছে ।
২) জামা – কাপড় এবং LED TV দাম কমবে ।
৩) মোবাইল , লিথিয়াম ব্যাটারি এবং বৈদ্যুতিক গাড়ি সস্তা হবে ।
৪ ) ক্যান্সার এবং ৩৬ টি জীবন রক্ষাকারী ওষুধের শুল্কের দাম কমবে ।
৫) সস্তা হবে ল্যাপটপ , ট্যাব এবং স্মার্ট ওয়াচ ।
৬)জলজ খাদ্য তৈরির জন্য ফিশ হাইড্রোলাইজেটের উপর মৌলিক শুল্ক ১৫ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে।
কোন জিনিসের দাম বাড়বে ?
ফ্ল্যাট প্যানেল ডিসপ্লে অর্থাৎ টিভির ডিসপ্লের দাম বাড়বে । সেইসঙ্গে বোনা কাপড়ের দাম আগামী দিনে বাড়তে চলেছে ।
একথায় বলা যায়, এবারের বাজেটের জেরে দাম কমতে চলেছে ওষুধ, মোবাইল ফোন থেকে শুরু করে বৈদ্যুতিক জিনিসের । আর তাতে বেশ উপকৃত হতে চলেছেন সাধারণ মধ্যবিত্তরা ।