বাড়ল কিষাণ ক্রেডিট কার্ডের ঋণের মাত্রা, বাজেটে কৃষকদের জন্য বড় ঘোষণা নির্মলার

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ২০২৫-২৬ সালের বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। সংসদে বাজেট পেশ করছেন তিনি । বাজেটের শুরুতেই নির্মলা বলেন  কৃষি, মহিলা এবং যুবসমাজদের দেওয়া হবে বিশেষ গুরুত্ব ।তারপরেই  বাজেট ভাষণের শুরুটাও করলেন কৃষিক্ষেত্র দিয়ে। সেখানেই কৃষকদের জন্য বড় ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী । তিনি বলেন,’ কিষাণ ক্রেডিট কার্ডে ঋণের  মাত্রা বৃদ্ধি করা হবে । তিন লক্ষ থেকে বৃদ্ধি করে তা পাঁচ লক্ষ করা হবে।’ 

নির্মলা আরও জানান,’ দেশের কৃষকদের উন্নয়নে ও আত্মনির্ভরতা বাড়াতে একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কৃষকদের জন্য  স্বল্প মেয়াদী ঋণ প্রকল্প হল কিষাণ ক্রেডিট কার্ড। দেশের ৭.৭ কোটি কৃষক ও মৎসজীবী এই স্কিমে উপকৃত হবেন।’  সেইসঙ্গে নির্মলা বাজেটে  মৎস্যজীবীদের জন্য বিশেষ অর্থনৈতিক অঞ্চল তৈরি করা হবে বলেও জানিয়েছেন । সেই সঙ্গে ডাল উৎপাদনে আগামী ৬ বছরে আত্মনির্ভর হবে ভারত। সেদিকে নজর দিচ্ছে সরকার।  পাশাপাশি বাজেটে নির্মলা বিশেষভাবে গুরুত্ব দিয়েছেন, সব্জি ও ফলের চাহিদা বাড়ানোর দিকে । বিহারে মাকানা বোর্ড তৈরি করা হবে। মাকানা বোর্ড কৃষকদের সহায়তা করবে বলে এদিন জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী । 

কিষাণ ক্রেডিট কার্ড প্রকল্প কী ? 

২০০৪ সালে শুরু করা হয়েছিল কিষাণ ক্রেডিট কার্ড প্রকল্প । এই  স্কিমে কৃষকদের চাষাবাদ ও কষি যন্ত্রপাতি কেনার জন্য সহজ শর্তে কম সুদে ঋণ দেওয়া হয় । কিষাণ ক্রেডিট কার্ড ৩ বছর পর্যন্ত বৈধ এবং ফসল কাটার মরশুম শেষ হয়ে গেলে ঋণ পরিশোধ করা হয়। 

নির্মলার বাজেটকে বাংলা বিরোধী আখ্যা অভিষেকের

‘গুলির ক্ষত সারাতে ব্যান্ড এইড লাগানো’, নির্মলার বাজেটকে কটাক্ষ রাহুলের

‘বাংলার জন্য নেই কোন বরাদ্দ’ , বাজেট নিয়ে কেন্দ্রকে তোপ অভিষেকের

Union Budget 2025: এক নজরে দেখে নিন কোন-কোন জিনিস সস্তা হল

কৃত্রিম বুদ্ধিমত্তায় ৫০০ কোটি বিনিয়োগ, বাজেটে বড় ঘোষণা

মধ্যবিত্তকে বড় উপহার মোদির, ১২ লক্ষ পর্যন্ত আয়ে দিতে হবে না কর

বাজেট পেশের আগে রেকর্ড গড়ল সোনার দাম

মধুবনীর শাড়ি পরে বাজেট পেশ নির্মলার

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]