ভিনির সামনে ১৩০ কোটির প্রস্তাব! লোভ নাকি গৌরব কোন পথে হাঁটবে ভিনি ?

Share:

নিজস্ব প্রতিনিধি :  সম্প্রতি বিতর্কের জেরে বারবার শিরোনামে এসেছেন ভিনিসিয়ুস। তবে খেলার ময়দানে ভিনি বরাবরই সিরিয়াস। মাঠে নামলে প্রতিপক্ষের ঘাম ছুটে যায়। সেই ভিনিকে নিয়ে কম গর্ব করে নি কার্লো আনচেলত্তি। এখন ভিনির সামনে দুটো পথ খোলা রয়েছে। একটি হল লোভ, অপরটি হল গৌরব। তবে রিয়াল কোচের ভিনির প্রতি একটু বেশি আত্মবিশ্বাস আছে। সেকথা স্বীকারও করলেন তিনি। বললেন ‘ভিনি যে রকমের ক্যাটাগরি তাতে লোভের ফাঁদে পা দেবে না। বরং গৌরবের পথই বেছে নেবে।’

আচমকা ভিনিকে নিয়ে হঠাৎ লোভ ও গৌরবের প্রসঙ্গের কারণ কী জানেন ? ভিনিকে নিয়ে এত মাতামাতি করার কারণ হল সৌদি আরব। কেননা সেখান থেকে মোটা অঙ্কের প্রস্তাব এসেছে রিয়াল তারকার জন্য। চ্যাম্পিয়নস লিগের ম্যাচ সামনে রেখে মঙ্গলবার(২৮ জানুয়ারি) এই সুখবর দেন আনচেলত্তি। তবে সৌদি আরবের কোন ক্লাব ভিনিকে কিনতে আগ্রহী, সেটি অবশ্য জানা যায় নি।

এই নিয়ে তিনি জানান ইএসপিএন চলতি মাসের শুরুতে জানিয়েছিল, ভিনিসিয়ুসকে কিনতে চায় সৌদি ফুটবল। গত ডিসেম্বরে তাঁর প্রতিনিধির সঙ্গে সৌদি আরব থেকে যোগাযোগ করা হয়। গত মৌসুমেও তাঁর বিষয়ে সৌদির প্রতিনিধিরা যোগাযোগ করেছিলেন। ভিনির এখন খুব কদর।

ভিনি কোন পথে যোগ দেবে এই নিয়ে রিয়াল কোচকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘ব্যক্তিগত সিদ্ধান্তের আলাদা জায়গা আছে। কিন্তু আমার মনে হয়, ভিনি ভালই আছে। এখানে থেকে রিয়ালের হয়ে ট্রফি জেতায় উৎসাহী। সে গৌরবের পেছনে ছুটতে চায় বলে আমি মনে করি।’

এর আগে গত সোমবার স্পেনের সংবাদমাধ্যম জানিয়েছিল, মৌসুমে ২০ কোটি ইউরো পারিশ্রমিকে ভিনিকে ৫ বছরের জন্য কিনতে চায় সৌদি আরবের ক্লাব। শুধু কী তাই, দলবদলের ফি হিসেবে দিতে চায় ৩০ কোটি ইউরো। সব মিলিয়ে ১৩০ কোটি ইউরোর প্রস্তাব।

রিয়ালকে গুঁড়িয়ে ক্লাব বিশ্বকাপের ফাইনালে পিএসজি

আগ্রাসী সেলিব্রেশনের জন্য এমবাপে-সহ তিন রিয়াল তারকাকে শাস্তি দিল উয়েফা

১০ জনে খেলে জয় পেল রিয়াল, প্রতিপক্ষকে গোলের মালা পরিয়ে শেষ ষোলোয় ম্যান সিটি

পেনাল্টি মিসের খেসারত, ক্লাব বিশ্বকাপে হোঁচট খেল রিয়াল মাদ্রিদ

দলের উপর অসন্তুষ্ট, রিয়াল ছাড়তে চান রদ্রিগো

কোপা ফাইনালের আগেই বয়কট! রেফারিদের বিরুদ্ধে অভিযোগ রিয়ালের

আর্সেনালের কাছে হেরে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় রিয়াল মাদ্রিদের

আশা নিরাশার দোলাচলে থেকেই জয় পেতে মরিয়া রিয়াল

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]