Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

অবাক কাণ্ড, সমুদ্রের নিচে টানা ১২০ দিন থেকে বিশ্ব রেকর্ড গড়লেন জার্মান নাগরিক

Share:

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্ব রেকর্ড গড়তে মানুষ কত কিছুই না করে। তাই বলে গভীর সমুদ্রের নীচে বসবাস ? সমুদ্রের নীচে ঠান্ডা জলে থাকার কথা শুনলে অনেকের দমবন্ধ হয়ে আসে। সেই পরিবেশে টানা ১২০ দিন থেকে রেকর্ড গড়লেন জার্মান নাগরিক। পানামা উপকূলে সমুদ্রের নিচে ১২০ দিন অবস্থান করে বিশ্ব রেকর্ড গড়েছেন তিনি।

শুক্রবার(২৫ জানুায়রি) ৫৯ বছর বয়সী জার্মান নাগরিক মহাকাশ ইঞ্জিনিয়ার রুডিগারের ১২০ দিন পূর্ণ হয়েছে। সমুদ্রের নিচের ৩০ মিটারের ক্যাপসুল থেকে বের হয়ে এসেছেন তিনি। এইসময় সেখানে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের বিচারক সুজানা রেয়েস উপস্থিত ছিলেন।  

সমুদ্রের নিচে ৩৬ ফুট গভীরে অবস্থিত ক্যাপসুল থেকে বের হয়ে কোচ জানান, এটা ছিল তার কাছে দু:সাহসিক কাজ।তিনি ভেবেছিলেন এই কাজ শেষ করতে পারলেই উদ্দেশ্য সফল হবে তার। কষ্ট হলেও জলের নীচের পরিবেশ তিনি উপভোগ করেছিলেন।এই নিয়ে তিনি আরও জানান, জলের নীচে পরিবেশ এখানে বেশ শান্ত। এখানে কোন হই হট্টগোল নেই।পরিবেশ অন্ধকারময় হলেও  আমি পুরো পরিবেশটা উপভোগ করেছি।

রুডিগারের ক্যাপসুলের মধ্যে কি কি ছিল তা জানতে চাওয়া হলে তিনি বলেন, ক্যাপসুলের মধ্যে একটা বেড, একটা টয়লেট, টিভি, কম্পিউটার ও ইন্টারনেটের সুবিধা ছিল।এছাড়াও শরীর চর্চার জন্য একটি সাইকেলও ছিল। ওই সাইকেলে তিনি নিয়মিত শরীরচর্চা করতেন। বিনোদন কিছু দেখার ইচ্ছে হলে টিভি দেখতেন। এছাড়াও খাওয়ার সুব্যবস্থা ছিল ওই ক্যাপসুলের মধ্যে।

শাপমুক্তি, ২৫ বছর পর জার্মানির বিরুদ্ধে জয় পেল পর্তুগাল

রোনাল্ডোর পেনাল্টি মিসেও জয় আটকাল না পর্তুগালের! কেমন গেল ইউরোপে থ্রিলারের রাত?

ব্রিটিশদের চোখে ‘ধুলো’ দিয়ে পালিয়েছিলেন,সেই রাতে কী ঘটেছিল নেতাজির সঙ্গে ?

রাশিয়াকে নাস্তানাবুদ করতে ইউক্রেনে আরও ৬০ বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র পাঠাচ্ছে জার্মানি

আজব কাণ্ড, রেকর্ড বুকে নাম তুলতে ১২০ দিন জলের নিচে থাকবেন জার্মান কোচ

উয়েফা নেশনস লিগে বসনিয়াকে গোলের মালা পরাল জার্মানি

আকাশছোঁয়া ভবনে কেউ থাকেন না, কারণ শুনলে চমকে উঠবেন

গাজা-লেবাননে গণহত্যা চালাতে ইজরায়েলকে অস্ত্র সরবরাহ করবে জার্মানি

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00