Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

জন কেনেডি ও মার্টিন লুথার কিং হত্যার গোপন নথি প্রকাশের নির্দেশ ট্রাম্পের

Share:

নিজস্ব প্রতিনিধি, ওয়াশিংটন: মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট জন এফ কেনেডি, তাঁর ভাই রবার্ট কেনেডি, এবং নাগরিক আন্দোলনের নেতা মার্টিন লুথার কিং জুনিয়রের হত্যা সংক্রান্ত গোপন নথি প্রকাশের নির্দেশ দিলেন ডোনাল্ড ট্রাম্প। গতকাল বৃহস্পতিবারই (২৩ জানুয়ারি) এ সংক্রান্ত নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন তিনি। মার্কিন জাতীয় গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেটিগেশনের প্রধান এবং অ্যাটর্নি জেনারেলকে এ বিষয়ে বিশেষ পরিকল্পনা সংগঠিত করারও নির্দেশ দিয়েছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট। ১৫ দিনের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।  

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট থাকাকালীনই ১৯৬৩ সালে ডালাসে আততায়ীর গুলিতে ঝাঁঝরা হয়ে গিয়েছিলেন জন এফ কেনেডি। তাঁর মর্মান্তিক মৃত্যু গোটা বিশ্বকে নাড়িয়ে দিয়েছিল। জন এফ কেনেডি মারা যাওয়ার ৫ বছর বাদে ১৯৬৮ সালে ক্যালিফোর্নিয়ায় গুপ্তহত্যার শিকার হয়েছিলেন তাঁর ভাই তথা মার্কিন সেনেটর রবার্ট এফ কেনেডি। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থি হয়েছিলেন তিনি। ওই বছরই টেনেসি অঙ্গরাজ্যের মেমফিসে আততায়ীর হাতে প্রাণ হারান মার্কিন নাগরিক আন্দোলনের অন্যতম মুখ মার্টিন লুথার কিং জুনিয়র।

ওই তিন নেতার হত্যাকাণ্ড নিয়ে তদন্ত রিপোর্ট এতদিন জনসমক্ষে আসেনি। ফলে তিন জনের নির্মম হত্যাকাণ্ডের পিছনে আসল কারণ কী, তা নিয়ে কৌতুহল থেকে গিয়েছে। পরবর্তীকালে কোনও মার্কিন প্রেসিডেন্টই ওই গুপ্তহত্যার নথি প্রকাশ্যে আনার ক্ষেত্রে কোনও উ‍ৎসাহ দেখাননি। কিন্তু দ্বিতীয়বার প্রেসিডেন্ট পদে বসেই কেনেডি ভ্রাতৃদ্বয় এবং মাটিন লুথার কিং জুনিয়রের হত্যাকাণ্ড নিয়ে গোপন রিপোর্ট প্রকাশ্যে নিয়ে আসার সিদ্ধান্ত নিলেন ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার এ সংক্রান্ত নির্বাহী আদেশে স্বাক্ষর করার পরে ওভাল অফিসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, ‘মার্কিনিরা বছরের পর বছর, দশকের পর দশক ধরে এর জন্য অপেক্ষা করছেন। এবার সবকিছু প্রকাশ করা হবে।’

‘হরমুজে পুঁতে রাখা মাইন সরাতে যৌথভাবে কাজ করছে আমেরিকা-ইরান’, দাবি ট্রাম্পের

‘দেশের বাইরে ইউরেনিয়াম স্থানান্তর করা হবে না’, ট্রাম্পের দাবি খারিজ ইরানের

ভয়েস অব আমেরিকার প্রায় ৫০০ সাংবাদিককে ছাঁটাই করল ট্রাম্প প্রশাসন

প্যালেস্তাইনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের ওপর ভিসা নিষেধাজ্ঞা দিল আমেরিকা

কমলা হ্যারিসের বিশেষ নিরাপত্তা প্রত্যাহারের নির্দেশ ট্রাম্পের

ইউক্রেনে ৬২৯ মিসাইল-ড্রোন দিয়ে ভয়াবহ হামলা চালাল রাশিয়া, নিহত ১৪

ট্রাম্পের শুল্কারোপের ফল, তাসের ঘরের মতো ভেঙে পড়ল ভারতীয় শেয়ার বাজার

ট্রাম্পের ওপর গোঁসা, মার্কিন যুক্তরাষ্ট্রে ডাক পরিষেবা স্থগিত করল কেন্দ্র

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00