নিজস্ব প্রতিনিধি : রোগা হতে কে না চাই ? অতিরিক্ত ওজন নিয়ে সমস্যায় পড়েছেন ! অনেকেই আছেন যারা বেশি ওজন নিয়ে সমস্যায় পড়েন। আবার কাজের চাপে জিমে যাওয়ার সময় হয় না অনেকের। তাদের জন্য রইল বেশ কিছু গোপন টিপস। সৌন্দর্যের প্রতিযোগিতায় পিছিয়ে থাকবেন না আপনিও। এই টিপস মেনে চললে এক সপ্তাহেই মিলবে ফলাফল। জানুন রোগা হওয়ার গোপন টিপস।
চিয়া বীজ : ওজন কমাতে চিয়া বীজ সিদ্ধহস্ত। যদিও পুষ্টিবিদেরা জানান, চিয়ার সঙ্গে ওজন কমানোর প্রত্যক্ষ যোগ নেই। কিন্তু চিয়া হজমে দারুণ সহায়ক। ফলে নিয়মিত চিয়া খেলে হজম ভালো হয়। আর ঠিকঠাক হজম হলে ওজনও নিয়ন্ত্রণে থাকে।
জিরা ওয়াটার: নিয়মিত জিরা ওয়াটার খেলে উপকার পাবেন। জিরেতে যে অ্যান্টি-অক্সিড্যান্ট রয়েছে, তা শরীরে মেদ জমতে বাধা দেয়। ত্বকের সমস্যা দূর করতেও জিরে দারুণ উপকারী। শরীরে জমে থাকা টক্সিন দূর করে এই বিশেষ পানীয়।
মৌরি : মৌরি চিবিয়ে খেলে খাবার হজম দ্রুত হয়। মৌরি কিন্তু ওজন নিয়ন্ত্রণে রাখতেও বড় ভূমিকা পালন করে। দৃষ্টিশক্তি বাড়াতেও মৌরি খুব ভালো। রক্তচাপ বেশি থাকলে নিয়মিত মৌরি খেতে পারলে ভালো। তাতে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে আবার ওজনও কমে।
মেথি জল : ওজন কমাতে চাইলে ভরসা রাখতে পারেন মেথির উপরেও। মেথি শরীরের জমে থাকা মেদ ঝরিয়ে দেয়। শুধু ওজন কমাতে নয় গ্যাস অম্বলও দূর করে।