উত্তরবঙ্গে জোর ধাক্কা বিজেপির, মমতার মঞ্চে হাজির প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ জল্পনার অবসান ।  বৃহস্পতিবার  কালচিনির সুভাষিনী চা বাগানের মুখ্যমন্ত্রীর অনুষ্ঠান মঞ্চে উপস্থিত  রয়েছেন  প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের  সঙ্গে তাঁকে দেখা গিয়েছে একই মঞ্চে। তাহলে কী আজই মমতার উপস্থিতিতে  জন বার্লার যোগ দেবেন তৃণমূলে ? শুরু হয়েছে রাজনৈতিক গুঞ্জন ।

এদিন কালচিনি সমাবেশে  নেতাজি সুভাষচন্দ্রের জন্মজয়ন্তীতে শ্রদ্ধা জানিয়েছেন  মুখ্যমন্ত্রী। পাশাপাশি সরকারি পরিষেবা দেওয়ার অনুষ্ঠানও তিনি যোগদান করেছেন। আর  সেই মঞ্চেই উপস্থিত রয়েছেন জন বার্লার। তাতেই প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, বিজেপি ছেড়ে আজই ঘাসফুলে যোগদান করবেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ।

উল্লেখ্য, ২০২৪ সালে লোকসভা নির্বাচনে বার্লাকে টিকিট দেয়নি বিজেপি। পরিবর্তে টিকিট পান মনোজ টিগ্গা । তার পর থেকে গেরুয়া শিবিরের সঙ্গে বার্লার দূরত্ব বেড়েছে। পরবর্তী সময়ে মাদারিহাট বিধানসভা উপনির্বাচনের আগে তাঁকে দেখা যায়নি প্রচারে । শুধু তাই নয়  সম্প্রতি ডুয়ার্স এবং চা বাগানের উন্নয়নে বিজেপি কোনও কাজ করেনি বলে মন্তব্য করেছিলেন তিনি  ।   অন্যদিকে সেইসময়তেই  একাধিক তৃণমূল কংগ্রেস নেতাদের সঙ্গে আলোচনা করতে যান  বার্লার। গত নভেম্বরে আলিপুরদুয়ারের তৃণমূল নেতাদের সঙ্গে একান্তে বৈঠকও করেন জন। তখন থেকেই জোর  জল্পনা তিনি ফুল বদলাবেন। যোগ দেবেন তৃণমূল কংগ্রেসে। আর এবার অবসান হতে চলেছে এই জল্পনার ।

জঙ্গলমহলে নির্বাচনী প্রচারে আসছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী, মমতার পাশে থাকার বার্তা

‘‌মানুষের জন্য শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করব’‌, নির্বাচন মরশুমে বার্তা মমতার

দ্বিতীয় দফার ভোটের আগে ভবানীপুরে জোরদার প্রচার মমতার

নন্দীগ্রাম পুনরুদ্ধারে উন্নয়নই শাসক দলের হাতিয়ার

দলকে অস্বস্তিতে ফেলে শতাব্দী-সহ তৃণমূলের মহিলা সাংসদদের নিশানা কল্যাণের

২৬ দিনে ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ শিবিরে হাজির কোটি মানুষ, আপ্লুত মমতা

প্রধানমন্ত্রীদের সঙ্গে তাঁর কাজের অভিজ্ঞতা নিয়ে বই লিখছেন মমতা, কবে প্রকাশ হবে?

মেয়ো রোডের সমাবেশ থেকে ‘দ্য বেঙ্গল ফাইলস’ নিয়ে সুর চড়ালেন মমতা

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]