নেতাজির জন্মদিনে বিনে পয়সার তেলেভাজা খেতে সকাল থেকেই ভিড় উত্তর কলকাতার এই দোকানে

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সালটা ১৯১৮ ।  হাতিবাগানে বিধান সরণির উপরে একটি তেলেভাজার দোকানের প্রতিষ্ঠাতা করেছিলেন  খেদু সাউ।  তিনি ছিলেন নেতাজি অন্তপ্রাণ। তাই খেদু বাবু  ব্রিটিশ শাসিত ভারতেই  ১৯৪২ সালে নেতাজি  সুভাষচন্দ্র বসুর জন্মদিনে বিনামূল্যে তেলেভাজা বিলি করা শুরু করেছিলেন। সেই থেকেই শুরু হয়েছিল এই পথচলা। আজও উত্তর কলকাতার  ‘লক্ষ্মীনারায়ণ সাউ অ্যান্ড সন্স’  নেতাজির জন্মদিনে  দিয়ে থাকে বিনামূল্যে তেলেভাজা।

বৃহস্পতিবার সকাল ৯ টা থেকে দুপুর ৩  টে  অবধি আমজনতাকে খাওয়ানো হবে এই তেলেভাজা। এদিন যারাই যাবেন এই দোকানে তারাই পাবেন আলুর চপ, বেগুনি, ফুলকপি, ফুলরি আর পিঁয়াজি। তাই সকাল থেকেই উপচে পড়া ভিড় এই দোকানে। বর্তমানে এখন দোকানের কর্ণধার কেষ্টকুমার গুপ্ত, মোহনকুমার গুপ্ত প্রতি বছর নেতাজির জন্মদিনে এই তেলেভাজা খাইয়ে থাকেন আমজনতাকে ।

কেষ্টকুমার গুপ্ত জানিয়েছেন, “ ৮৩ বছর ধরে আমরা নেতাজির জন্মদিনে ফ্রিতে তেলেভাজা দিয়ে থাকি। ১৯৪২ সাল থেকে আমার দাদু এটি শুরু করেছিলেন।  সেইসময় দাদু প্যাকেটে করে পাড়ার প্রতিবেশীদের তেলেভাজা খাওয়াতেন আর বলতেন ‘ আজ সুভাষবাবুর জন্মদিন তোমরা তেলেভাজা খাও’। এরপর ১৯৪৮ সালে দেশ স্বাধীনতার পর ফ্রিতে তেলেভাজা দেওয়া শুরু হয়েছিল। তা আজও আমরা দিয়ে থাকি ।‘ ঠিক একই কথা শোনা যায় মোহনকুমার গুপ্ত গলায় । তিনি বলে,’ দাদুর এই উদ্যোগ আমরা আজও ধরে রেখেছি।‘  অন্যদিকে এদিন দোকানে আসা দূরদুরান্ত থেকে আসা   ক্রেতাদের মুখেও শোনা যায়  তেলেভাজা নয়  ‘নেতাজির প্রসাদ’ স্বরূপ   আমরা আজ এখানে এসেছি।

‘চক্রান্তের শিকার নেতাজি’, সুভাষের জন্মদিনে বিস্ফোরক অভিযোগ মমতার

নেতাজির ব্যবহৃত ইজি চেয়ার-টেবিল আজও কাটোয়ার এই জমিদার বাড়িতে রয়ে গিয়েছে…

অসুস্থ শরীর নিয়েও ৩০টির বেশি সভা করেছিলেন নেতাজি

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]