ঘুম ভাঙল সিবিআইয়ের, বুধের বিকেলেই সঞ্জয়ের ফাঁসি চেয়ে হাইকোর্টের দ্বারস্থ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আরজি কর-কাণ্ডে দোষী সঞ্জয় রায়ের সর্বোচ্চ শাস্তি চেয়ে আগেই  হাইকোর্টে দ্বারস্থ হয়েছিল  রাজ্য সরকার । আর তাতেই প্রথমে আপত্তি জানিয়েছিল সিবিআই। আর বুধবার  বিকেলেই ভোল বদলে গেল কেন্দ্রীয়  তদন্তকারী সংস্থার। তড়িঘড়ি সঞ্জয়ের ফাঁসি চেয়ে হাইকোর্টে গেল সিবিআই । সূত্রের খবর,  নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ করে আগামিকাল অর্থাৎ বৃহস্পতিবার হাই কোর্টে মামলা রুজু করতে চলেছে তারা । 

বুধবার সিবিআইয়ের আইনজীবী  রাজদীপ মজুমদার প্রশ্ন তুলেছিলেন,’ রাজ্য কীভাবে শিয়ালদহ আদালতের রায়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হলেন ?’ সেইসঙ্গে উদাহরণ হিসাবে লালুপ্রসাদ যাদবের মামলার প্রসঙ্গও টেনে আনেন সিবিআইয়ের আইনজীবী । আর তাতেই বিরোধিতা করেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত এবং সরকারি আইনজীবী (পিপি) দেবাশিস রায়। তারা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, সিআরপিসি ৩৭৭ এবং ৩৭৮ ধারা অনুসারে রাজ্য সরকার  হাইকোর্টের কাছে আবেদন করেছে । এরপরেই আরজি কর-কাণ্ডে দোষী সঞ্জয় রায়ের সর্বোচ্চ শাস্তি চেয়ে হাইকোর্টে গেল সিবিআই।

সোমবার (২১ জানুয়ারি) শিয়ালদহ আদালতে বিচারক অনির্বাণ দাস আরজি করের তরুণী চিকিৎসককে ধর্ষণ খুনের মামলায় দোষী সাব্যস্ত সঞ্জয় রায়কে আমৃত্য কারাদন্ডের সাজা শুনিয়েছেন। সঞ্জয়ের সাজা নিয়ে ওই দিনই অসন্তোষ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।  বলা বাহুল্য,  আরজি কর কাণ্ডে সন্তুষ্ট নয় নির্যাতিতার পরিবার সহ রাজ্য সরকারও। তাই দোষী সঞ্জয় রায়ের মৃত্যুদণ্ড চেয়ে হাইকোর্টে আবেদন  করে রাজ্য সরকার ।  আগামী সোমবার কলকাতা হাইকোর্টে রয়েছে এই মামলার শুনানি।

‘সিবিআই বাড়ি এসেছে বলে কোনও খেদ নেই’- জেরা শেষে জানালেন সদাহাস্যময় অতীন

এসএসসি গ্রুপ সি মামলায় চার্জশিট জমা দিল সিবিআই

আরজি কর কাণ্ডের তদন্তে ডেপুটি মেয়র অতীন ঘোষের বাড়িতে সিবিআই

এক লক্ষ টাকা ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও দিল্লি পুলিশের হেড কনস্টেবল

খেজুরিতে জোড়া মৃত্যুর ঘটনায় CID’র ওপরে আস্থা হাইকোর্টের, কী বলল আদালত?

১৭০০০ কোটি টাকা জালিয়াতির দায়ে অনিল আম্বানির বাড়ি-অফিসে তল্লাশি সিবিআইয়ের

সুপ্রিম কোর্টে শর্তসাপেক্ষে জামিন পার্থ চট্টোপাধ্যায়ের, জেলমুক্তির সম্ভাবনা?

আরজি করের ঘটনায় সিবিআই তদন্ত নিয়ে ভিন্নসুর দিলীপের গলায়

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]