নিজস্ব প্রতিনিধি : কলকাতায় সামান্য নেমেছে পারদ। রাতের বেলা তাপমাত্রা আরও নামতে পারে। তবে উত্তুরে হাওয়া এখন ঢুকছে না ফলে জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা নেই। আগামী কয়েক দিনেও তাপমাত্রার খুব একটা পরিবর্তনের সম্ভাবনা নেই।আপাতত রাজ্যের সর্বত্র শুকনো আবহাওয়াই থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়াবিদরা।
পশ্চিমী ঝঞ্ঝার জন্য উত্তুরে হাওয়ায় বাধা পড়বে।দক্ষিণ-পূর্ব বাতাস বা পূবালী হাওয়ায় জলীয় বাষ্প ঢুকবে রাজ্যে। আবহাওয়ার পরিবর্তন হতে পারে সপ্তাহের মাঝামাঝি সময়ে। তবে তাপমাত্রার খুব একটা হেরফের থাকবে না।
এদিকে বৃষ্টি শুরু হয়েছে দার্জিলিং এ।দার্জিলিং-এর পার্বত্য এলাকায় হালকা বৃষ্টি ও তুষারপাতের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। সপ্তাহের শেষে পশ্চিমী ঝঞ্ঝা ও পূবালী হওয়ার সংঘাতে রাজ্যে আবহাওয়ার পরিবর্তনের সম্ভাবনা রয়েছে।
রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৮ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ০.৩ ডিগ্রি বেশি। শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.২ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৪.৫ ডিগ্রি। তবে বুধবার থেকে নতুন পশ্চিমি ঝঞ্ঝা ঢুকবে। ফলে আবার তাপমাত্রা বাড়তে পারে। পশ্চিমি ঝঞ্ঝা এবং পূবালী হাওয়ার সংঘাতে সপ্তাহান্তে আবহাওয়ার পরিবর্তনের সম্ভাবনা রয়েছে।