Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘বিষাক্ত’ স্যালাইন কাণ্ডে ১২ জনকে সাসপেন্ড, বড় পদক্ষেপ মুখ্যমন্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মেদিনীপুর মেডিক্যাল কলেজে প্রসূতি মৃত্যুর ঘটনায় তোলপাড় রাজ্য। আর এবার এই ইস্যুতেই  নবান্ন থেকে সাংবাদিক সম্মেলন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে  চিকিৎসকদের গাফিলতি নিয়ে সরব হলেন তিনি ।  বৃহস্পতিবার নবান্ন মুখ্যমন্ত্রী স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, ‘সঠিক ভাবে চিকিৎসকেরা দায়িত্ব পালন করলে মেদিনীপুর মেডিক্যাল কলেজের ওই মা এবং সদ্যোজাতকে বাঁচানো যেত। এই ঘটনায় ১২ জন চিকিৎসককে সাসপেন্ড করা হচ্ছে।  সাসপেন্ড হওয়া ডাক্তারদের বিরুদ্ধে সিআইডি তদন্ত চলবে। ‘  

কাদের  সাসপেন্ড করা হয়েছে  ?

দিলীপ পাল  (মাতৃমা বিভাগে ইউনিট ১সি-র বেড ইনচার্জ) , সৌমেন দাস (আরএমও) , মৌমিতা মণ্ডল, পূজা সাহা যারা পিজিটি প্রথমবর্ষের চিকিৎসক। এছাড়াও রয়েছেন হিমাদ্রি নায়েক (সিনিয়ার চিকিৎসক) , জয়ন্ত রাউত ( হাসপাতাল সুপার) , মণীশ কুমার (পিজিটি ফাস্ট ইয়ার অ্যানাথেশিস্ট) । সেইসঙ্গে রয়েছেন ইন্টার্ন চিকিৎসক সুশান্ত মণ্ডল এবং জাগৃতি ঘোষ, ভাগ্যশ্রী কুন্ডু যারা পিজিটি থার্ড ইয়ার চিকিৎসক ।

মুখ্যমন্ত্রী এদিন বলেন, ‘সিসি ক্যামেরা করিডরে থাকে। তাই চিকিৎসকদের গতিবিধি জানতে পারছি না। ওটির ভিতরে ক্যামেরা থাকলে হাতেনাতে তাহলে ধরা যেত। ‘ সেইসঙ্গে নারায়ণস্বরূপ নিগমকে  কড়া নির্দেশ দিয়ে মমতা বলেন , ‘ রোগী দেখতে যখন কোনও ট্রেনিং চিকিৎসক যাবেন, তখন যেন সিনিয়র চিকিৎসক তাঁদের সঙ্গে থাকেন। ‘

উল্লেখ্য, গত  ১০ জানুয়ারি সাতসকালে মৃত্যু হয় মামণি রুইদাস নামে এক প্রসূতির। এই ঘটনার জেরেই মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ছড়িয়ে পড়ে উত্তেজনা। অভিযোগ ওঠে, ভুল স্যালাইন এবং মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার কারণে প্রসূতির মৃত্যু হয়েছে । এই ঘটনার পর রবিবার রাতে গ্রিন করিডর করে তিন প্রসূতিকে মেদিনীপুর মেডিক্যাল থেকে নিয়ে আসা হয় কলকাতার এসএসকেএম হাসপাতালে। চলছে চিকিৎসা। সেইসঙ্গে   এই স্যালাইন কাণ্ড নিয়ে তড়িঘড়ি তদন্ত কমিটি গড়েছে রাজ্য স্বাস্থ্য দফতর। ইতিমধ্যেই ‘বিষাক্ত’ স্যালাইন কাণ্ড নিয়ে স্বাস্থ্য দফতরের  কাছে রিপোর্ট তলব করেছে কলকাতা হাইকোর্ট।

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘জামাই আদর করে ডেকে লাঞ্ছনা পরিযায়ী শ্রমিকদের’, গর্জে উঠলেন মুখ্যমন্ত্রী

রাস্তা ও বাড়ি তৈরির প্রকল্প বন্ধ করেছে কেন্দ্র, ফের কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে সরব মুখ্যমন্ত্রী

ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী, মঙ্গলে যাচ্ছেন বর্ধমানে, কী কী কর্মসূচি রয়েছে মমতার?

১১৭দিনের মাথায় রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের ফলপ্রকাশ,শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী

নির্বাচনী কাজে গাফিলতির অভিযোগে চার আধিকারিককে সাসপেন্ড করল নবান্ন

২২ অগস্ট রেলের অনুষ্ঠানে যাচ্ছেন না মুখ্যমন্ত্রী, নেপথ্যে কারণ কী?

পূর্ব বর্ধমানে বাস দুর্ঘটনায় মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা করে দেওয়ার ঘোষণা মমতার

|||আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00