নিজস্ব প্রতিনিধিঃ অ্যামাজনে শুরু হয়ে গিয়েছে Great Republic Day sale। আর এই সেলেই মিলছে ফোনের ওপর দুর্দান্ত অফার। ৩৫ হাজার টাকা দামের ফোন মিলছে ২০ হাজার টাকায়। আপনি যদি স্মার্টফোন কেনার চিন্তাভাবনা করে থাকেন তাহলে এই সেলেই অ্যামাজন থেকে সেটি কিনে ফেলতে পারেন ।
Great Republic Day sale- এ আকর্ষণীয় অফারে পাবেন Honor –এর স্মার্ট ফোন । Honor 200 5G এই ফোনটি পাওয়া যাবে ১৫,০০০ টাকা ডিসকাউন্টে। এই সেটটির মূল দাম ৩৪,৯৯৯ টাকা। আর এটি অ্যামাজনের সেলে পাবেন ১৯,৯৯৯ টাকায়। শুধু তাই নয় Honor 200 5G ফোনটি কিনলে পাবেন তিন মাসের জন্য নো- কস্ট ইএমআই সুবিধা। পাশাপাশি এসবিআই গ্রাহকরা এই ফোন কিনলে পাবেন ১৩ হাজার টাকা ছাড়।
Honor 200 5G স্পেসিফিকেশন
১) ডিসপ্লে – এই ফোনটিতে রয়েছে 6.7-ইঞ্চির ফুল HD+ OLED কার্ভড ডিসপ্লে । পাশাপাশি মডেলটিতে 120Hz রিফ্রেশ রেট এবং 4000 নিটস পিক ব্রাইটনেস সাপোর্ট করে।
২) প্রসেসর: অনার ফোনে বেস মডেলে কোয়ালকম Snapdragon 7 Gen 3 প্রসেসর দেওয়া।
৩) ক্যামেরা: অনার 200 5G ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা রয়েছে । এতে 50MP মেইন সেন্সর, 12MP আল্ট্রা ওয়াইড লেন্স এবং 50MP টেলিফটো শুটার রয়েছে। সেলফি তোলার জন্য রয়েছে 50MP ফ্রন্ট ক্যামেরা ।
৪) ব্যাটারি: এই ফোনটিতে রয়েছে 5200mAh ব্যাটারি। সেইসঙ্গে রয়েছে 100W ফাস্ট চার্জিং সাপোর্টের সুবিধা।