ফেডেরারের রেকর্ড ভেঙে অস্ট্রেলিয়ান ওপেনের তৃতীয় রাউন্ডে জকোভিচ

Share:

নিজস্ব প্রতিনিধি : ২৪ বারের গ্র্যান্ড স্লাম চ্যাম্পিয়ন নোভাক জোকোভিচ বুধবার অস্ট্রেলিয়ান ওপেনে কোর্টে নেমেই গড়লেন রেকর্ড। রেকর্ডের এই ম্যাচে রড লেভার অ্যারেনায় পর্তুগালের জাইমে ফারিয়াকে ৬-১, ৬-৭,৬-৩, ৬-২ গেমে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের তৃতীয় রাউন্ডে উঠেছেন জোকোভিচ। তৃতীয় রাউন্ডে উঠেছেন কোয়ার্টার ফাইনালে জোকোভিচের সম্ভাব্য প্রতিপক্ষ কার্লোস আলকারাজও।

গ্র্যান্ড স্লামে ম্যাচের সংখ্যায় ফেদেরারকে পেছনে ফেলার ম্যাচে প্রথম সেটটি সহজে জিতলেও দ্বিতীয় সেটটা দুর্দান্ত খেলে জিতে নেন বাছাইপর্বে পেরিয়ে আসা ফারিয়া। তবে পরের দুই সেটে আর ৩৭ বছর বয়সী জোকোভিচের কাছে ধোপেও টেকেন নি পর্তুগিজ এই খেলোয়াড়।

জয় পেয়ে খুশি মনে জোকোভিচ বলেন, ‘জেতা-হারার ভয় পায় না। মাঠে নামলেই মনে করি আমিই সেরা।ময়দানে সবটুকুই উজাড় করে দিই। আমি খেলতে ভালবাসি। ব্যস এই কথাটুকুই মাথায় রাখি। আরেকটি রেকর্ড গড়তে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছি।’

এদিকে জোকোভিচের জয়ের আগেই মার্গারেট কোর্ট অ্যারেনায় নিশিওকাকে গুঁড়িয়ে দেন চারবারের গ্র্যান্ড স্লাম চ্যাম্পিয়ন আলকারাজ। এই নিয়ে তিনি জানান, আজকের খেলা নিয়ে আমি সত্যি সত্যিই খুব খুশি। তিন সেটেই খুব ভাল টেনিস খেললাম। আশা করছি এভাবেই চালিয়ে যেতে পারব।’

ফেডেরারের রেকর্ড ভেঙে নজির জোকোভিচের, গ্যালারি রোমাঞ্চিত হল বিয়ের প্রস্তাবে

বেআইনি নির্মাণের দায়ে শাস্তির মুখে জোকোভিচ, কত টাকা জরিমানা গুনতে হবে টেনিস তারকাকে?

সিনারের কাছে হেরে ফরাসি ওপেন থেকে বিদায়  জোকোভিচের

বুড়ো হাড়ে ভেল্কি, আলকারাজকে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের সেমিতে জকোভিচ

‘খাবারে মেশানো হয়েছিল বিষ’, বিস্ফোরক দাবি টেনিস তারকা জকোভিচের, কবে ঘটেছিল?

Paris Olympics 2024: আলকারাজকে হারিয়ে সোনা জিতলেন জোকোভিচ

জোকারকে উড়িয়ে উইম্বলডনের রাজা আলকারাজ

Wimbledon 2024: ফাইনালে ফের মুখোমুখি জকোভিচ-আলকারাজ

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]