ক্যায়া শাদি হ্যায়, পাকিস্তানে, একই সঙ্গে ৬ বোনের গলায় মালা পরালেন ৬ ভাই

Share:

আন্তর্জাতিক ডেস্ক :  বিয়ে মানেই আলোচনায় থাকে বর-কনে। ওইদিন তাঁরাই রাজা-রানি। সকলের নজর থাকে তাঁদের উপর। কিন্তু তাই বলে ৬ জন কনের গলায় মালা পরাল ৬ জন বর। এ কেমন বিয়ে ? সম্প্রতি সামাজিক মাধ্যমে ঝড় তুলেছে পাকিস্তানের বিয়ের একটি ভাইরাল ভিডিয়ো। তাতে দেখা যাচ্ছে ৬ জন ভাই একদিনে বরবেশে কনেবাড়ি উপস্থিত। তবে একজন কনেকে বিয়ে করতে নয়, বরং ৬ জন কনে বসে অপেক্ষা করছে তাঁদের জন্য। একদিনে ৬ ভাই ও ৬ বোনের বিয়ে দেখে নেটপাড়ায় হইচই শুরু হয়েছে। অনেকে কমেন্ট করতে শুরু করেছে। কেউ লিখেছে ‘মজার বিয়ে’। আবার একাংশের মত ‘আজব বিয়ে, খরচ বেঁচে গেছে’। যা নিয়ে হাসির রোল চারিদিকে। এই বিয়েতে খরচ হয়েছে মাত্র ৩০ হাজার টাকা।

এই অভিনব বিয়েতে উপস্থিত ছিল ১০০ টিরও বেশি  অতিথি। খুব একটা জাঁকজমক না হলেও সকলের মনে ছিল উল্লাস। সাধারণভাবে বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়। এই বিয়েতে কোন যৌতুক বা পণ নেওয়া হয়নি। মেপে খরচ করা হয়েছে বিয়েতে। কোথাও এতটুকু অপ্রয়োজনীয় খরচও করা হয়নি।

তবে আশ্চর্যের বিষয় হল বিয়ে করার জন্য তাঁদের পাঁচ ভাইকে দীর্ঘদিন অপেক্ষা করতে হয়েছে। কেননা তাঁদের ছোট ভাইটি ছিল অনেক ছোট। তখনও তাঁর বিয়ের বয়স হয় নি। ছোট ভাইটি প্রাপ্তবয়স্ক হতেই বিয়ের পিঁড়িতে বসলেন তাঁর পাঁচ ভাইয়েরা।

এই নিয়ে বড় ভাই পুরো বিষয়টা খোলসা করেন। তিনি জানান, ‘আমরা ঠিক করে ফেলেছিলাম ছয় ভাই একই দিনে বিয়ে করব। আজকাল মানুষ বিয়ের জন্য ঋণ নেয় বা জমি বিক্রি করে। কিন্তু আমরা গোটা সমাজকে দেখাতে চেয়েছিলাম যে কোন পণ ছাড়াই বিয়ে করা যায়। দুটো পরিবারের সম্মতি থাকলেই হল। কিন্তু এর জন্য একই বাড়ির পাত্রীর প্রয়োজন ছিল। তাই আমরা ভাইয়েরা মিলে ঠিক করি যে বাড়িতে ৬ জন বোন থাকবে সেই বাড়িতে বিয়ে করব। অবশেষে মনের আশা পূর্ণ হল আমাদের।’

জুনিয়র হকি বিশ্বকাপে অংশ নিতে ভারতে আসছে পাকিস্তান

জল থই থই পাকিস্তান, বন্যায় ডুবল করতারপুরের গুরুদ্বার, দোষের ভাগী সেই ভারত

আধুনিক অস্ত্র সরঞ্জাম নিয়ে প্রস্তুত হচ্ছে জৈশ, সচেতন না হলেই বিপদ ভারতের

৬৯ বছর ধরে ভারতে, বিহারে ভোটার তালিকায় দুই পাকিস্তানি নাগরিক

গুজরাত সীমান্তে বিএসএফের হাতে আটক ১৫ পাকিস্তানি মৎস্যজীবী

পাক পুলিশের হাতে গ্রেফতার ইমরান খানের ভাগ্নে

প্রয়োজন প্রায় চার কোটি টাকা! সন্ত্রাসী ঘাঁটি পুনর্নির্মাণের জন্য মসজিদের আড়ালে চলছে অর্থ সংগ্রহ

ভারতের জন্য আকাশসীমা বন্ধের সময়সীমা বৃদ্ধি পাকিস্তানের

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]