নিজস্ব প্রতিনিধি : টেস্ট সিরিজে অস্ট্রেলিয়ার কাছে ১৮৪ রানে জিততে পারে নি টিম ইন্ডিয়া। ১৩ ওভারের খেলা বাকি থাকতে মেলবোর্নে অস্ট্রেলিয়ার কাছে হারতে হয়েছে রোহিতদের। মেলবোর্ন টেস্ট হেরে ২-১ সিরিজে পিছিয়ে পড়েছে ভারত। এদিকে ঋষভ পন্থকে আউট করার পর দু’হাতের আঙুলের মুদ্রায় সতীর্থদের বিশেষ ইঙ্গিত করেছিলেন ট্রেভিস হেড। যা নিয়ে ক্রিকেট মহলে শুরু হয়েছে তরজা। ধারাভাষ্যকারেরা অবশ্য হেডের আঙুলের মুদ্রার অর্থ খুঁজে পেয়েছেন। হেডের এমন আজব অঙ্গভঙ্গি ঝড়ের গতিতে ভাইরাল হল সামাজিক মাধ্যমে।
খেলা শেষে হেডকে চেপে ধরে সাংবাদিকরা। কী বোঝাতে চেয়েছিলেন তিনি ? এই প্রশ্নে হেড যা উত্তর দেন তাতে রীতিমত অবাক সকলে। হেড সপাটে উত্তর দেন এই অঙ্গভঙ্গির মাধ্যমে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেছেন তিনি। এই নিয়ে অস্ট্রেলীয় ব্যাটার জানান, আমার এমন ভঙ্গির কারণ ছিল পরিকল্পনা মতো পন্থকে গর্তে ফেলেছি তা বোঝানো।
একইসঙ্গে হেড আরও জানান, ‘সাড়ে চার দিন ধরে মাঠে ছিলাম। ব্যাট হাতে তেমন অবদান রাখতে পারিনি। অন্তত পন্থের উইকেট নেওয়ায় অল্প হলেও তো অবদান রাখতে পারলাম। আসলে কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড এবং প্যাট কামিন্স একটা পরিকল্পনা করেছিল পন্থকে নিয়ে। ওদের পরিকল্পনা মতো বল করার চেষ্টা করেছি। ওদের সেটাই বোঝানোর চেষ্টা করছিলাম।’
আরও পড়ুন : মেলবোর্নে হারলেও জ্বলছে ক্ষীণ আশা! এই অঙ্ক মিললেই WTC ফাইনালে উঠতে পারে ভারত
উল্লেখ্য, পন্থের উইকেট নেওয়ার পর হেড বাঁ হাতের দুই আঙুল দিয়ে তৈরি বৃত্তের মধ্যে ডান হাতের একটি আঙুল ঢোকানোর মতো ইঙ্গিত করেন হেড। এভাবে উচ্ছ্বাস প্রকাশের মাধ্যমে একটি বিশেষ বার্তা দেওয়ার চেষ্টা করেছিলেন তিনি।