‘পাসপোর্ট যাচাই নিয়মে বদল দরকার’, জালিয়াতি কাণ্ডে বড় মন্তব্য রাজীব কুমারের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বাংলা থেকে ধরা পড়েছে একের পর এক জঙ্গি সংগঠনের সদস্যেরা। আর তা নিয়ে বাড়ছে উদ্বেগ। সেইসঙ্গে দেখা যাচ্ছে বাংলা থেকে উদ্ধার হচ্ছে একাধিক ভুয়ো পাসপোর্ট । এই আবহে রবিবার লালবাজার থেকে সাংবাদিক বৈঠক করলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা, এডিজি আইন শৃঙ্খলা জাভেদ শামিম। সেখানে উঠল জঙ্গি সংগঠন নিয়ে একাধিক ইস্যু ।

এদিন  রাজীব কুমার স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন , ‘আপনাদের শান্ত, নিশ্চিন্ত থাকতে হবে । বাংলাদেশে উদ্ভূত পরিস্থিতির কোনও প্রভাব যাতে পশ্চিমবঙ্গে না পড়ে সেজন্য রাজ্য পুলিশ সদা সতর্ক রয়েছে। ‘ সেইসঙ্গে ভুয়ো  পাসপোর্ট প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে পুলিশ কমিশনার জানান, ‘ঠিকানা ভেরিফাই করার পাসপোর্টের ক্ষেত্রে ভূমিকা নেই পুলিশের। তাই পাসপোর্ট ভেরিফাই করার জন্য পুলিশ কারও বাড়িতে যেতে পারে না   বা  কাউকে থানায় ডাকতে পারে না । এই বিষয় নিয়ে  পাসপোর্ট অথরিটি নির্দেশ দিয়ে রেখেছে। খুব দ্রুত এই নিয়ম বদল করতে হবে ।‘

অন্যদিকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এডিজি আইনশৃঙ্খলা জাভেদ শামিম জানান, ‘কোনও উগ্রবাদী যাতে ভারতীয় পাসপোর্ট না পায় সেইদিকে নজর রাখছে রাজ্য পুলিশ । এই নিয়ে  সব এজেন্সির সঙ্গে যোগাযোগ করা হচ্ছে । কলকাতায় ভুয়ো নথি দেখিয়ে যাতে না কেউ পাসপোর্ট পায় সেদিকে নজর রাখছে পুলিশ ।‘ একথায় বলা যায় , কলকাতায় যাতে না ভুয়ো পাসপোর্ট কাণ্ড চলে সেই নিয়ে বেশ কড়া রাজ্য পুলিশ এবং প্রশাসন ।

কলকাতা বিমানবন্দরে ভারতীয় পাসপোর্ট সহ গ্রেফতার বাংলাদেশি

ভুয়ো বার্থ সার্টিফিকেট দিয়ে পাসপোর্ট, কীভাবে তৈরি জানলে অবাক হবেন!

জালিয়াতির পর্দাফাঁস, ভারতীয় পাসপোর্ট বানিয়ে কুয়েতে বাংলাদেশি যুবক

পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে ধৃত আজাদের কাছে ৩ দেশের পরিচয়পত্র

জাল পাসপোর্ট তৈরি মামলায় কলকাতায় গ্রেফতার যুবক

পাসপোর্ট কাণ্ডে ইডির হাতে গ্রেফতার আজাদের অ্যাকাউন্টে ৫০ কোটির হদিশ

জন্মের ‘জাল’ সার্টিফিকেট দিয়ে পাসপোর্টের আবেদন করে গ্রেফতার যুবক

পাসপোর্ট জালিয়াতি-কাণ্ডে বিরাটি থেকে গ্রেফতার পাকিস্তানি আজাদ

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]