পাসপোর্ট জালিয়াতি-কাণ্ডে বিরাটি থেকে গ্রেফতার পাকিস্তানি আজাদ

Share:

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বেশ কয়েক দিন ধরেই পাসপোর্ট জালিয়াতি নিয়ে তল্লাশি করছে ইডি। এবার সেই চক্রেই পাকিস্তানির হদিশ পেল তাঁরা। জানা গিয়েছে, কলকাতায় বসেই জাল পাসপোর্ট তৈরি করত আজাদ মল্লিক নামের ওই যুবক। প্রাথমিক তদন্তের সময় নিজেকে বাংলাদেশি পরিচয় দিয়েছিল সে। পরে আসল বিষয়টি সামনে আসে। আজাদ মল্লিক একজন পাকিস্তানি। এই তথ্যই পাসপোর্ট মামলায় আদালতে সামনে এনেছে ইডি।

প্রায় ১৪ দিন আগে বিরাটি থেকে আটক করা হয় আজাদ মল্লিককে। এই তথ্য সামনে আসতেই উত্তেজনা বেড়ে গিয়েছে প্রশাসনি মহলে। ভাবতেই অবাক লাগছে, এত দিন ধরে একটি পাকিস্তানি কলকাতার বুকে বাংলাদেশিদের জাল পাসপোর্ট তৈরি করে ব্যবসা চালাচ্ছিল! জানা গিয়েছে, ভারতের বুকে অভিযুক্ত তার নাম আজাদ মল্লিক হিসেবেই জানিয়েছিল। এদিকে বাংলাদেশে আজাদের নাম আজাদ হুসেন। জানা গিয়েছে, দীর্ঘ ১২-১৩ বছর পাকিস্তান থেকে বাংলাদেশ হয়ে ভারতে ঢোকে। বার বার নিজের জায়গা পরিবর্তন করে গা ঢাকা দিত সে।

এমনকী খুব দ্রুত বাংলা ভাষাও রপ্ত করে নেয় আজাদ। জাল নথি নিয়ে বাংলাদেশের লোককে আজাদই পাসপোর্ট বানিয়ে দিত এতদিন। তাকে ১৪ দিন আগে তার শেষ ডেরা বিরাটির বাড়ি থেকে গ্রেফতার করে তদন্তকারী অফিসার। এরপরই মঙ্গলবার আজাদকে আদালতে পেশ করা হয়। সেখানেই ইডির আইনজীবী ভাস্করপ্রসাদ বন্দ্যোপাধ্যায় আজাদ পাকিস্তানের তা বিচারকের সামনে আনে।

এদিন আরও জানা যায় আজাদের সঙ্গে একটি মহিলার সঙ্গীর তথ্য পেয়েছে তদন্তকারীরা। মনে করা হচ্ছে, মূলত ওই মহিলাকে বিয়ে করতে চেয়েছিলেন আজাদ। কিন্তু পাসপোর্ট মামলায় আজাদ গ্রেফতার হয়ে যাওয়ায় ওই মহিলার সঙ্গে যোগাযোগ ছিন্ন হয়ে যায়। ওই মহিলাকে ইতিমধ্যেই খোঁজার চেষ্টা করছেন তদন্তকারীরা অফিসাররা। জানা গিয়েছে, আজাদের গ্রেফতারের আগে সে ভিসা ও ভারতীয় ড্রাইভিং লাইসেন্সেরও আবেদন করেছিল।

বীরভূমের সাঁইথিয়ার কাউন্সিলর মায়া সাহাকে সিজিওতে তলব ইডির, কী কারণে তলব?

সাতসকালে আপ নেতা সৌরভ ভরদ্বাজের বাড়িতে ইডির হানা

SSC দুর্নীতি মামলায় ফের গ্রেফতার জীবনকৃষ্ণ সাহা

নিয়োগ মামলায় কলকাতা-সহ জেলায় জেলায় ইডির তল্লাশি, তৃণমূল বিধায়কের বাড়িতে হানা

কংগ্রেস নেতার বাড়িতে টাকার পাহাড়, ইডির তল্লাশিতে মিলল নগদ ১২ কোটি ও ৬ কোটির গয়না

কাটল চন্দ্রনাথের বিচারপ্রক্রিয়ার জোট, চার্জশিট অনুমোদন করলেন রাজ্যপাল

কলকাতা বিমানবন্দরে ভারতীয় পাসপোর্ট সহ গ্রেফতার বাংলাদেশি

ইডি অফিসারের বাড়িতে হুকিং! ‘জরিমানা’ ৫ লক্ষ টাকা

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]