পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে ধৃত আজাদের কাছে ৩ দেশের পরিচয়পত্র

Share:

নিজস্ব প্রতিনিধি : পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে চাঞ্চল্যকর তথ্য। ধৃত আজাদ মল্লিকের কাছ থেকে বাংলাদেশেরও ড্রাইভিং লাইসেন্স পাওয়া গিয়েছে বলে জানা গিয়েছে। এছাড়া আজাদের কাছে মিলেছে বাংলাদেশের পাসপোর্ট, ভারতীয় পাসপোর্ট, প্যান কার্ড সহ একাধিক নথি। মোট ৩টি দেশের পরিচয় পত্র ছিল তার কাছে। চার্জশিটে এমনটাই জানাল ইডি।

চার্জশিটে ইডি জানিয়েছে, ভুয়ো পাসপোর্ট কাণ্ডে ধৃত আজাদের কাছে ভারত ছাড়াও পাকিস্তান ও বাংলাদেশের মোট ৮টি পরিচয়পত্র পাওয়া গিয়েছে। সেই সকল পরিচয়পত্রের তালিকা চার্জশিটে লিখে জমা করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। চার্জশিটে বলা হয়েছে, ধৃত আজাদ মল্লিকের কাছে করাচির ড্রাইভিং লাইসেন্স রয়েছে। এখানেই শেষ নয়, আজাদ মল্লিকের কাছে বাংলাদেশেরও ড্রাইভিং লাইসেন্স রয়েছে।

ধৃতের কাছে মিলেছে বাংলাদেশের পাসপোর্ট, ভারতীয় পাসপোর্ট, প্যান কার্ড, আধার কার্ড, রাজ্যের ২টি ভোটার কার্ড। পাক নাগরিকদের সঙ্গে যোগাযোগ রাখত অজাদ। তার প্রমাণও জোগার করেছে ইডি। গ্রুপ চ্যাটের মাধ্যমে কথা হত পাক নাগরিকদের সঙ্গে। সেই গ্রুপ চ্যাটের তথ্য ইডির হাতে এসেছে। পাশাপাশি UPI-এর মাধ্যমে বাংলাদেশে টাকাও পাঠাত বলে জানা গিয়েছে।

পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে পরতে পরতে জড়িয়ে রয়েছে চাঞ্চল্যতক তথ্য। প্রথমে তাঁকে পাসপোর্ট জালিয়াতিতে গ্রেফতার করা হলেও পরে জানা যায় সে আসলে পাক নাগরিক। এখানে থেকেই ভুয়ো নথি বানাত সে। আজাদ মল্লিকের অ্যাকাউন্টে বিপুল টাকার হদিশও মিলেছে। প্রায় ৫০ কোটি টাকার লেনদেনের খোঁজ পাওয়া গিয়েছে। অভিযোগ, শুধু জাল পাসপোর্টই নয়, জাল ভিসাও তৈরি করত সে। দুবাই, কম্পোডিয়া, মালয়শিয়ার জন্য জাল ভিসা বানাত সে। গত শুক্রবার ধৃত পাক নাগরিক আজাদ মল্লিকের বিরুদ্ধে চার্জশিট জমা দিয়েছে ইডি। ৮০ পাতার চার্জশিট ও চার হাজার পাতার নথি জমা দেওয়া হয়েছে। ব্যাঙ্কশাল আদালতে চার্জশিট পেশ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

বীরভূমের সাঁইথিয়ার কাউন্সিলর মায়া সাহাকে সিজিওতে তলব ইডির, কী কারণে তলব?

সাতসকালে আপ নেতা সৌরভ ভরদ্বাজের বাড়িতে ইডির হানা

SSC দুর্নীতি মামলায় ফের গ্রেফতার জীবনকৃষ্ণ সাহা

নিয়োগ মামলায় কলকাতা-সহ জেলায় জেলায় ইডির তল্লাশি, তৃণমূল বিধায়কের বাড়িতে হানা

কংগ্রেস নেতার বাড়িতে টাকার পাহাড়, ইডির তল্লাশিতে মিলল নগদ ১২ কোটি ও ৬ কোটির গয়না

কাটল চন্দ্রনাথের বিচারপ্রক্রিয়ার জোট, চার্জশিট অনুমোদন করলেন রাজ্যপাল

কলকাতা বিমানবন্দরে ভারতীয় পাসপোর্ট সহ গ্রেফতার বাংলাদেশি

ইডি অফিসারের বাড়িতে হুকিং! ‘জরিমানা’ ৫ লক্ষ টাকা

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]