বড়দিনের পর টানা বন্ধ ব্যাঙ্ক ! টাকা লেনদেনের আগে জেনে নিন ছুটির তালিকা  

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ডিসেম্বর মানেই ছুটির মাস। তবে  বছর শেষ হওয়ার সাথে সাথে আপনার ব্যাঙ্কে থাকতে পারে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কাজ। তাই মাথায় রাখতে হবে কোন কোন দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক। আগামীকাল ২৫ ডিসেম্বর অর্থাৎ বড়দিন। আর এই উপলক্ষে দেশের সমস্ত রাজ্যে ব্যাঙ্কগুলি সম্পূর্ণ বন্ধ থাকবে। কিন্তু আরবিআই এই উৎসবকে কেন্দ্র করে শুধু বড়দিনের ছুটি ঘোষণা করেনি বরং সোমবার থেকেই একাধিক রাজ্যে ব্যাঙ্ক বন্ধ করেছে। বলা বাহুল্য, কেন্দ্রীয় ব্যাঙ্কের দ্বারা ঘোষিত এই ছুটিগুলি বিভিন্ন রাজ্যে পরিবর্তিত হতে পারে।  কারণ ব্যাঙ্কিং ছুটির দিনগুলি বিভিন্ন রাজ্যে পালিত উত্সব এবং অনুষ্ঠানের উপরও নির্ভর করে তৈরি  হয়ে থাকে ।

একনজরে দেখে নিন বড়দিনের  ছুটির তালিকা-

২৪ ডিসেম্বর: ক্রিসমাসের আগের দিন আইজল (মিজোরাম), কোহিমা (নাগাল্যান্ড) এবং শিলং (মেঘালয়) এ ছুটির দিন।

২৫ ডিসেম্বর: বড়দিন উপলক্ষে নয়াদিল্লি, মুম্বই, বেঙ্গালুরু, চেন্নাই, কলকাতার মতো বড় শহরগুলি সহ সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির ব্যাঙ্ক বন্ধ রয়েছে।

২৬ ডিসেম্বর: বড়দিন পরবর্তী উদযাপনের জন্য আইজল, কোহিমা এবং শিলংয়ে ব্যাঙ্ক বন্ধ থাকে।

২৭ ডিসেম্বর: কোহিমায় (নাগাল্যান্ড) বড়দিন উদযাপনের জন্য ব্যাঙ্ক বন্ধ থাকে।

৩০ ডিসেম্বর: স্বাধীনতা সংগ্রামী ইউ কিয়াং নাংবাহের মৃত্যুবার্ষিকী উপলক্ষে শিলংয়ে (মেঘালয়) ব্যাঙ্ক বন্ধ থাকবে।

৩১ ডিসেম্বর: নববর্ষের প্রাক্কালে আইজল (মিজোরাম) এবং গ্যাংটকে (সিকিম) ব্যাঙ্কগুলি লসং / নামসুং উদযাপনের জন্য বন্ধ থাকবে।

সেপ্টেম্বরে ১৫ দিন বন্ধ ব্যাঙ্ক, জরুরি কাজ আগেভাগেই সেরে রাখুন

সংক্রান্তি না পয়লা বৈশাখ, এপ্রিলে কবে কবে বাংলার ‘Bank Holiday’, চটপট জেনে নিন

বড়দিনের ভিড়ে জিতল কে? চিড়িয়াখানা নাকি ইকো পার্ক, প্রকাশ্যে তালিকা

সান্তা নয়, জানেন কী ক্রিসমাস ট্রিকে সারা বিশ্বে জনপ্রিয় করেছেন কে ?

বড়দিনের আমেজে  নবদ্বীপ ও মায়াপুর উপচে পড়ছে পর্যটকদের ভিড়

করতে হবে না বেকিং, বড়দিনের পার্টিতে মন ভরাবে ভিন্ন স্বাদের কেক

সত্যিই কী সান্তা ক্লজকে লাল পোশাক দিয়েছে বিখ্যাত পানীয় প্রস্তুতকারক সংস্থা?

‘রিয়েল সান্তা ক্লজ’কে শুভেচ্ছা জানাতে চান? চিঠি লিখুন এই ঠিকানায়

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]