নিজস্ব প্রতিনিধিঃ লাল পোশাক, লাল টুপি, সাদা ধবধবে চুল আর সাদা দাড়ি সঙ্গে ঝোলাভর্তি উপহার। তিনি সান্তা ক্লজ। যাকে ছাড়া ক্রিসমাস ইভ অসম্পূর্ণ । জানেন এই সান্তা ক্লজের সাথে কোকা- কোলা কোম্পানির রয়েছে এক আলাদাই সম্পর্ক । জেনে নিন বিস্তারিত –
আপনারা জানলে অবাক হবেন যে সান্তা ক্লজের জামাকাপড়ের সঙ্গে কোল্ড ড্রিঙ্ক কোম্পানির আলাদাই সম্পর্ক রয়েছে । কারণ, সান্তা ক্লজের লাল পোশাকের সঙ্গে আছে কোকা- কোলা কোম্পানির বিপননের রয়েছে আলাদাই কৌশল। ১৯৩০ সালে,কোকা – কোলা কোম্পানির পরিচালনকারী এজেন্সি ডি’ আর্সি অ্যাডভার্টাইজিং একজন সাধারণ মানুষকে লাল সান্তা পোশাক পরায় । বলা হয়ে থাকে সেইসময় কোম্পানির এক আধিকারিক আর্চি লি এই লাল পোশাক তৈরির জন্য হেডেন সানব্লমকে দায়িত্ব দেন । তিনি তৈরি করেছিলেন সেই পোশাকটি ।
উল্লেখ্য, ১৮২৩ সালে ক্লিমেন্ট মার্ক মুর ‘ A Visit From St. Nicholas’ নামে একটি কবিতা লিখেছিলেন । আর সেই কবিতা থেকেই সানব্লম লাল – পরিহিত সান্তার পোশাক তৈরি করেন। বলা বাহুল্য, ১৮৬২ সালে প্রথম সান্তা তৈরি করেছিলেন কার্টুনিস্ট টমাস নাস্ট । কিন্তু বর্তমানে সানব্লমের তৈরি সান্টাকেই দেখা যায় কোকা কোলা কোম্পানির বিজ্ঞাপনে। সেই সঙ্গে গোটা বিশ্বে জনপ্রিয়তা পেয়ে গেল সান্টা ক্লজের এই রূপ। তারপর থেকে আর বদল হয়নি। রংও বদলায়নি, কিছুই হয়নি। সান্টা থেকে গেছেন সেই আগের মতো।