অনশনে ‘কালীঘাটের কাকু’! সিবিআই হেফাজতে খাচ্ছেন না খাবার- ওষুধ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ নিয়োগ দুর্নীতিকাণ্ডে  সিবিআই হেফাজতে রয়েছেন  ‘ কালীঘাটের কাকু’  ওরফে সুজয়কৃষ্ণ ভদ্র। এই আবহে এবার তিনি  সিবিআই হেফাজতে বন্ধ করে দিলেন  খাবার এবং  ওষুধ। আর তাতেই ‘ কালীঘাটের কাকু’-র বাড়ছে সুগার। এমন অবস্থায় তাঁকে আর হেফাজতে নিতে চাইছে না সিবিআই।   শনিবার আদালতে একথা জানিয়েছেন তদন্তকারী সংস্থার  আইনজীবী ।

এদিন ফের বিচার ভবনে সুজয়কৃষ্ণের মামলা ওঠে। সেইসময়  তাঁকে  নতুন করে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানায়নি সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আইনজীবী তাঁকে  জেল হেফাজতের পাঠানোর আবেদন  জানান বলে খবর। তবে বিচারক শনিবার ‘কালীঘাটের কাকু’কে জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন। সেইসঙ্গে খারিজ করে দেন সুজয়কৃষ্ণের জামিনের আবেদন।

ইডি মামলায় জামিন পেলেও সিবিআইয়ের মামলায় নাম রয়েছে সুজয় কৃষ্ণ ভদ্রের সিবিআই তাঁকে শোন এরেস্ট করার আবেদন জানিয়েছে নিম্ন আদালতে। ফলে জামিন পেলেও কালীঘাটের কাকুর জেল মুক্তি হবে কবে তা এখনও ঝুলেই রয়েছে। উল্লেখ্য, নিয়োগ দুর্নীতির মামলায় ইডি এবং সিবিআই উভয় কেন্দ্রীয় সংস্থা তদন্ত চালাচ্ছে। প্রাথমিকের নিয়োগ মামলায় ইডিই তাঁকে গ্রেফতার করেছিল ২০২৩ সালের মে মাসে। কিছুদিন আগে সুজয়কৃষ্ণ শর্তসাপেক্ষে ইডির মামলায় জামিন পান। প্রায়  দেড় বছর পরে তাঁর জামিন মঞ্জুর করেছে কলকাতা হাইকোর্ট।  তবে কবে কালীঘাটের কাকু সিবিআই মামলায় জামিন পাবেন তা এখন অনিশ্চিত রয়েছে  

‘সিবিআই বাড়ি এসেছে বলে কোনও খেদ নেই’- জেরা শেষে জানালেন সদাহাস্যময় অতীন

এসএসসি গ্রুপ সি মামলায় চার্জশিট জমা দিল সিবিআই

এক লক্ষ টাকা ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও দিল্লি পুলিশের হেড কনস্টেবল

খেজুরিতে জোড়া মৃত্যুর ঘটনায় CID’র ওপরে আস্থা হাইকোর্টের, কী বলল আদালত?

১৭০০০ কোটি টাকা জালিয়াতির দায়ে অনিল আম্বানির বাড়ি-অফিসে তল্লাশি সিবিআইয়ের

সুপ্রিম কোর্টে শর্তসাপেক্ষে জামিন পার্থ চট্টোপাধ্যায়ের, জেলমুক্তির সম্ভাবনা?

আরজি করের ঘটনায় সিবিআই তদন্ত নিয়ে ভিন্নসুর দিলীপের গলায়

মন্দিরের নিরাপত্তা রক্ষীর পুলিশি হেফাজতে মৃত্যুর তদন্ত সিবিআইয়ের হাতে তুলে দিলেন স্ট্যালিন

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]