মোদী নয়, বাড়ি দেবে মমতাই! মঙ্গলেই শুরু ‘বাংলার বাড়ি’ প্রকল্পের টাকা দেওয়ার কাজ

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যের বিভিন্ন প্রান্তে ‘বাংলার বাড়ি’ প্রকল্পের টাকা দেওয়া হবে আজ তথা মঙ্গলবার থেকে। নবান্ন সভাঘর থেকে আনুষ্ঠানিকভাবে এর শুভ উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী  মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের প্রায় ১২ লক্ষ প্রান্তিক মানুষের অ্যাকাউন্টে ‘বাংলার বাড়ি’ প্রকল্পের টাকা পাঠানো হবে।

জানা গিয়েছে, মোট ১ লক্ষ ২০ হাজার টাকার মধ্যে প্রথম কিস্তিতে এক-একজন উপভোক্তা পাবেন ৬০ হাজার টাকা। তবে জঙ্গলমহলের কিছু অঞ্চল সহ দুর্গম এলাকার উপভোক্তারা ১ লক্ষ ৩০ হাজার টাকা করে পাবেন। ইতিমধ্যে প্রতিটি জেলা প্রশাসন উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠানোর জন্য প্রয়োজনীয় সমস্ত কাজ এগিয়ে রেখেছে। মুখ্যমন্ত্রীর হাতে  প্রকল্পের সূচনা হলেই উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো শুরু করবে তারা। ইতিমধ্যে পঞ্চায়েত দফতরের তরফে জেলাগুলিকে মোট ৬,৫০০ কোটি টাকা পাঠানো হয়েছে। আগামী কয়েকদিন পর্যায়ক্রমে উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে বলে নবান্ন সূত্রে খবর।

এদিন বেশ কয়েকজন উপভোক্তার হাতে ‘বাংলার বাড়ি’ প্রকল্পের টাকা তুলে দেবেন মুখ্যমন্ত্রী। এর পর থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে থাকা উপভোক্তাদের অ্যাকাউন্টে চলে যাবে টাকা। তবে ট্যাব জালিয়ারতির মত কোন ছায়া যাতে এই প্রকল্পে না পড়ে তার জন্য সতর্ক থাকবে প্রসাশন। নবান্ন সূত্রে খবর, টাকা যাতে অন্য অ্যাকাউন্টে চলে না যায়, তার জন্য বিডিওদেরই টাকা ছাড়তে উপভোক্তাদের নামের বিল ট্রেজারিতে পাঠানোর নির্দেশ দিয়েছে নবান্ন।

প্রসঙ্গত, বাংলার গরিব মানুষের মাথায় ছাদের ব্যবস্থা করে দিতে ‘আবাস যোজনা’ প্রকল্পের ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু দীর্ঘদিন ধরে রাজ্যে সেই টাকা আসছে না বলে দাবি করেন মুখ্যমন্ত্রী। এর জন্য একাধিকবার প্রধানমন্ত্রীর দরবারে চিঠিও দিয়েছিলেন  মুখ্যমন্ত্রী। অবশেষে ‘বাংলার  বাড়ি’ প্রকল্পে রাজ্যের কোষাগার থেকে সেই টাকা দেওয়ার ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।

জঙ্গলমহলে নির্বাচনী প্রচারে আসছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী, মমতার পাশে থাকার বার্তা

‘‌মানুষের জন্য শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করব’‌, নির্বাচন মরশুমে বার্তা মমতার

দ্বিতীয় দফার ভোটের আগে ভবানীপুরে জোরদার প্রচার মমতার

নন্দীগ্রাম পুনরুদ্ধারে উন্নয়নই শাসক দলের হাতিয়ার

দলকে অস্বস্তিতে ফেলে শতাব্দী-সহ তৃণমূলের মহিলা সাংসদদের নিশানা কল্যাণের

২৬ দিনে ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ শিবিরে হাজির কোটি মানুষ, আপ্লুত মমতা

‘কখনই বলিনি..’, ৭৫ বছরে অবসর নিয়ে মোদিকে স্বস্তি দিলেন ভাগবত

প্রধানমন্ত্রীদের সঙ্গে তাঁর কাজের অভিজ্ঞতা নিয়ে বই লিখছেন মমতা, কবে প্রকাশ হবে?

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]