Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

সর্বনাশ, বিয়ের মরসুমে মধ্যবিত্তের চিন্তা বাড়িয়ে ফের বাড়তে শুরু করেছে সোনার দাম

Share:

নিজস্ব প্রতিনিধি : ফের দর বাড়ল হলুদ ধাতুর। তবে শুধু সোনা নয়, একইসঙ্গে দাম বাড়ছে রুপোর দামও। গত দু’দিনে কলকাতার বাজারে প্রতি ১০ গ্রাম গহনা সোনার দাম বেড়েছে প্রায় ১ হাজার ২৫০ টাকা। ২৪ ক্যারাটের পাকা সোনার দাম বেড়ে হয়েছে প্রায় ১৪০০ টাকা। এদিকে প্রতি কেজি রুপোর দাম গত ২ দিনে বেড়েছে ১ হাজার ৭৫০ টাকা।

লাফিয়ে লাফিয়ে বাড়ছে সোনার দর। ডিসেম্বরের প্রথম সপ্তাহে বেশ খানিকটা সোনার দাম কমেছিল। কিন্তু এই সপ্তাহের মাঝামাঝিতে তা আবার বাড়ল। উৎসবের মরসুমের মুখে ফের বাড়ছে দাম। যা দেখে স্বর্ণ ব্যবসায়ীদের কপালে পড়েছে চিন্তার ভাঁজ। আবার এখন চলছে বিয়ের মরশুম। এত দাম বাড়লে ছেলেমেয়ের বিয়েতে সোনা কীভাবে দেবে এই নিয়ে চিন্তায় বাবা-মায়েরাও। তবে বিশেষজ্ঞরা মনে করছেন, আগামী দিনে ভারতের বাজারে আরও বাড়বে সোনার দাম। হলুদ ধাতুর প্রতি ১০ গ্রামের দর ৮৫ হাজার টাকা পর্যন্ত যেতে পারে বলে মনে করা হচ্ছে। সেক্ষেত্রে জিএসটি দিয়ে সোনার দর ৯০ হাজার টাকা ছাড়িয়ে যাবে। যদিও এই দাম বৃদ্ধির পিছনে একাধিক কারণ রয়েছে বলে মনে করছে বিশ্লেষকেরা।

সোনার দামের ওঠা-নামা চলতেই থাকে। আন্তর্জাতিক বাজারের সঙ্গে দামের হেরফের হয়। কিন্তু অক্টোবর মাস থেকে সোনার বাজারে প্রবল অস্থিরতা তৈরি হয়েছিল। কারণ হুহু করে দাম বেড়ে চলেছিল। নভেম্বরের শেষ দিকে সেই পরিস্থিতির কিছুটা বদল আসে। কিন্তু এই দরেই আপনি সোনা কিনতে পারবেন না। কারণ এই দরের সঙ্গে যোগ হবে জিএসটি এবং মেকিং চার্জ।

শুক্রবার বাজারে সোনার দাম কত : পাকা সোনা বার (২৪ ক্যারাট): ৭৮ হাজার ৪৫০ টাকা (প্রতি ১০ গ্রাম)পাকা সোনা বার (খুচরো): ৭৮ হাজার ৮৫০ টাকা (প্রতি ১০ গ্রাম)হলমার্কযুক্ত গয়না সোনা (২২ ক্যারাট): ৭৪ হাজার ৯৫০ টাকা (প্রতি ১০ গ্রাম)রুপো (খুচরো): ৯৪ হাজার ৬৫০ টাকা (প্রতি কেজি)

আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই খালি হয়ে যাবে কলকাতা, হাওড়া, হুগলির পেট্রোল পাম্প

আনন্দপুরের গেস্ট হাউজ থেকে উদ্ধার বার ড্যান্সারের দেহ

পূর্ব ভারতে প্রথম হাড়ের ব্যাঙ্ক, চালু হচ্ছে কোথায় জেনে নিন

মহাপ্রসাদ পৌঁছবে বাংলার প্রতিটি বাড়িতে, দিঘায় জগন্নাথদেবকে অর্পণ করা হল ৩০০ কেজি খোয়া ক্ষীর

দেশে ৬০০০ করোনা অ্যাক্টিভ, কোভিড আক্রান্তে তৃতীয় বাংলা

বাইক নিয়ে ‘জয়রাইড’, রিলের নেশাই কীভাবে ডেকে আনল বিপদ…

‘না ডাকলে যাই না’, অমিত শাহের সভায় ডাক না পাওয়া নিয়ে বিস্ফোরক দিলীপ

‘অপারেশন সিঁদুর’-এর নামে রাজনৈতিক হোলি চলছে, প্রধানমন্ত্রীকে নিশানা মমতার

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00