কমলাকে হারিয়ে টাইম ম্যাগাজিনের বর্ষসেরা ব্যক্তিত্ব ডোনাল্ড ট্রাম্প

Share:

নিজস্ব প্রতিনিধি, ওয়াশিংটন: ইতিহাস গড়ে আট বছর বাদে ফের মার্কিন প্রেসিডেন্টের কুর্সি দখল করেছেন ডোনাল্ড ট্রাম্প। আগামী ২০ জানুয়ারি জো বাইডেনের উত্তরসূরি হিসাবে বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশের শীর্ষ পদে বসবেন ‘খ্যাপাটে’ হিসাবে পরিচিত রিপাবলিকান নেতা। আর মার্কিন প্রেসিডেন্টের কুর্সিতে বসার আগেই সুখবর পেলেন ট্রাম্প। বিশ্বখ্যাত ও জনপ্রিয় সাময়িকী ‘টাইম ম্যাগাজিন’-এর বর্ষসেরা ব্যক্তিত্ব হিসাবে স্বীকৃতি পেয়েছেন হবু মার্কিন প্রেসিডেন্ট। আর ওই শিরোপা জয়ে তিনি পিছনে ফেলে দিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস, ব্রিটিশ রাজবধূ কেট মিডলটন, টেসলা সিইও ইলন মাস্ক, ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু-সহ ৯ প্রভাবশালীকে।

১৯২৭ সাল থেকেই প্রতি বছরের আলোচিত ও প্রভাবশালী ব্যক্তিদের ‘পারসন অব দ্য ইয়ার’ হিসাবে ঘোষণা করে আসছে টাইম ম্যাগাজিন কর্তৃপক্ষ। এক বছরের ঘটনাবলীতে সবচেয়ে বেশি প্রভাব ফেলা কোনও ব্যক্তিকে (ভাল বা খারাপ যার জন্যই হোক না কেন)  বর্ষসেরা হিসাবে স্বীকৃতি দেয়। এবার বাকিদের পিছনে ফেলে ওই পুরস্কার নিজের ঝুলিতে ভরে নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি যে শুধু মার্কিন ইতিহাসে সবচেয়ে বয়স্ক ব্যক্তি হিসাবে প্রেসিডেন্ট পদে বসতে চলেছেন তাই নয়। ফৌজদারি অভিযোগে দোষী সাব্যস্ত হওয়া প্রথম প্রেসিডেন্ট হওয়ার কু-কীর্তিও গড়তে চলেছেন।

২০১৬ সালে প্রথমবার আমেরিকার প্রেসিডেন্ট হিসাবে জিতেছিলেন রিপাবলিকান পার্টির অন্যতম প্রভাবশালী নেতা। সেবারও তাঁকে ‘পারসন অব দ্য ইয়ার’ হিসাবে বেছে নিয়েছিল টাইম ম্যাগাজিন কর্তৃপক্ষ। বর্ষসেরা ব্যক্তি হওয়ার তালিকায় ডোনাল্ড ট্রাম্পের মতো এক বিতর্কিত ব্যক্তিকে রাখার বিষয়ে টাইম ম্যাগাজিন কর্তৃপক্ষের তরফে বলা হয়েছিল, ‘অবিশ্বাস্য রাজনৈতিক প্রত্যাবর্তন’ ঘটিয়ে তিনি ২০২৪ সালের নির্বাচনে জিতেছেন। তার এই জয় নানাদিক থেকে ইতিহাস সৃষ্টি করেছে।’  ২০২০ সালে ডেমোক্রেটিক প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে ‘পারসন অব দ্য ইয়ার’ মনোনীত করেছিল টাইম। গত বছর এই খেতাব পেয়েছিলেন পপ তারকা টেলর সুইফট।

‘হরমুজে পুঁতে রাখা মাইন সরাতে যৌথভাবে কাজ করছে আমেরিকা-ইরান’, দাবি ট্রাম্পের

‘দেশের বাইরে ইউরেনিয়াম স্থানান্তর করা হবে না’, ট্রাম্পের দাবি খারিজ ইরানের

ভয়েস অব আমেরিকার প্রায় ৫০০ সাংবাদিককে ছাঁটাই করল ট্রাম্প প্রশাসন

প্যালেস্তাইনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের ওপর ভিসা নিষেধাজ্ঞা দিল আমেরিকা

কমলা হ্যারিসের বিশেষ নিরাপত্তা প্রত্যাহারের নির্দেশ ট্রাম্পের

ইউক্রেনে ৬২৯ মিসাইল-ড্রোন দিয়ে ভয়াবহ হামলা চালাল রাশিয়া, নিহত ১৪

ট্রাম্পের শুল্কারোপের ফল, তাসের ঘরের মতো ভেঙে পড়ল ভারতীয় শেয়ার বাজার

ট্রাম্পের ওপর গোঁসা, মার্কিন যুক্তরাষ্ট্রে ডাক পরিষেবা স্থগিত করল কেন্দ্র

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]