Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বিধাননগরের ময়লা ফেলার জন্য পাথরঘাটায় নতুন ডাম্পিং স্টেশন হবে, ঘোষণা ফিরহাদের

Share:

নিজস্ব প্রতিনিধি, সল্টলেক: বিধাননগর পৌরসভা এলাকার সকল কাউন্সিলরদের নিয়ে বৃহস্পতিবার বৈঠক হল নগরোন্নয়ন দফতরে। এই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম, বিধাননগরের বিধায়ক তথা রাজ্যের দমকল মন্ত্রী  সুজিত বোস, তাপস চট্টোপাধ্যায় ও  অদিতি মুন্সি। এছাড়াও উপস্থিত ছিলেন বিধাননগর পুর নিগমের মেয়র কৃষ্ণা চক্রবর্তী (Mayor Krishna Chakraborty)-সহ  কাউন্সিলররা। বৈঠক শেষে ফিরহাদ (Firhad Hakim) জানান,পাথরঘাটা এলাকায় বিধাননগর পুরনিগমের নাগরিকদের ময়লা ফেলার জন্য একটি নতুন ডাম্পিং স্টেশন(Dumping Station) করা হবে। ওই নতুন ডাম্পিং স্টেশন যতক্ষণ তৈরি না হবে ততক্ষণ ধাপার মাঠে ময়লা ফেলা হবে। এর জন্য কিছু ডাম্পার ভাড়া নেওয়া হবে। 

বৈঠকে বিধাননগর পুরসভার অন্তর্গত রাস্তাঘাট নিয়েও বিশদে আলোচনা হয়। রাস্তা সারানোর জন্য ইতিমধ্যে আর্থিক অনুদান দেওয়া হয়েছে।Kmda থেকে টেম্পুরারি ইঞ্জিনিয়ার দেওয়া হবে। বিধাননগর কর্পোরেশন এলাকায় পৌর পরিষেবা যাতে ঠিকমতো মানুষ পায় তা নিয়ে বিশদ আলোচনা হয় এই বৈঠকে। বিধান নগর কর্পোরেশনের মেয়র এবং ডেপুটি মেয়র(Deputy Mayor) বদল হওয়ার প্রসঙ্গে যে জল্পনা তৈরি হয়েছিল সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মন্ত্রী ফিরহাদ হাকিম জানান, এ ব্যাপারে যা চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার তা নেবে দলীয় নেতৃত্ব। এই বৈঠকে এরকম কোন আলোচনার এজেন্ডা ছিল না। বিধাননগর কর্পোরেশনের ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রসেনজিৎ নাগের সঙ্গে চেয়ারম্যান সব্যসাচী দত্তর(Chairman Sabyasachi Dutta) যে মতবিরোধ হয়েছিল সেই বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মন্ত্রী ফিরহাদ হাকিম জানান বিষয়টি মিটে গেছে।

মতবিরোধ হয় আবার তা মিটেও যায়। আমরা সবাই দলের সৈনিক। আমরা সবাই কাউন্সিলর। আমরা সবাই তৃণমূল দলে একসঙ্গে কাজ করি। এতো বিজেপি দল নয় যে খালি ঝগড়া করি। আর সব্যসাচী যেমন ভালো তেমনি প্রসেনজিৎ ভালো ছেলে। মন্ত্রী ফিরহাদ হাকিম আরো জানান, বিভিন্ন পৌরসভার রিভিউ মিটিং হচ্ছে। ইতিমধ্যে তিনি পানিহাটি পৌরসভায় গিয়ে বৈঠক করেছেন। একে একে বিভিন্ন পৌরসভার সঙ্গে বসে সেখানে বিভিন্ন পৌর পরিষেবার কাজ নিয়ে বিস্তারিত আলোচনা করা হচ্ছে। বিধান নগর কর্পোরেশনেও পৌর পরিষেবা বিষয় নিয়ে রিভিউ মিটিং হল।

বিশ্বের পঞ্চম তম বৃহত্তর ভাষা আমাদের বাংলা ভাষা, একে বাঁচানোর ডাক দিলেন ফিরহাদ হাকিম

‘মোদি ফ্যাক্টর নন, বাংলার মানুষ মমতার সঙ্গে’, দাবি ফিরহাদের

উত্তরপাড়ায় কর্মসূচিতে গিয়ে কাঞ্চনের নামে ভুরিভুরি অভিযোগ শুনলেন ফিরহাদ

‘দেশকে স্বাধীন করার জন্য সবচেয়ে বেশি অবদান বাঙালিদের, আজ তারাই অপমানিত’: ফিরহাদ হাকিম

ধাপা এবং গড়িয়া ঢালাই ব্রিজ দুটো জল প্রকল্পের কাজ জানুয়ারিতে শেষ হবে, ঘোষণা মেয়রের

‘আরজি কর কাণ্ড নিয়ে রাজনীতি করে নির্যাতিতাকেই ছোট করা হচ্ছে’, নবান্ন অভিযানকে বিঁধলেন ফিরহাদ

‘হারনেওয়ালে কো বাহানা চাহিয়ে’, বিজেপি কটাক্ষ ফিরহাদের

বোলপুরে কবিগুরুর ছবি ও বাংলা অক্ষরের কাটআউট হাতে ভাষা আন্দোলনে মমতা

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00