ফিরে দেখা: অভিষেকেই বাজিমাত, গান্ধি পরিবারের নবম সদস্য হিসাবে সংসদে পা প্রিয়াঙ্কার

Share:

নিজস্ব প্রতিনিধি: শেষের মুখে দাঁড়িয়ে ২০২৪। আর বছর ভর বিভিন্ন ক্ষেত্রে চর্চায় থেকেছে বেশ কিছু নাম। ক্রিকেট থেকে রাজনীতি, বিজ্ঞান থেকে বাণিজ্য,  ভালো এবং মন্দের চর্চায় থেকেছেন তাঁরা। আসুন ফিরে  দেখে নিন ২০২৪ সালে কোন রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন সবচেয়ে বেশি চর্চিত। এই তালিকায় শীর্ষে রয়েছেন- প্রিয়াঙ্কা গান্ধি ।

সক্রিয় রাজনীতিতে পাঁচ বছর কাটিয়ে ফেললেও সংসদীয় রাজনীতিতে চলতি বছর প্রথম পদার্পণ  করলেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধি। শুরুতেই ওয়ানাডের উপ নির্বাচনে গড়লেন রেকর্ড। দাদা রাহুল গান্ধিকে ছাপিয়ে গেলেন বোন প্রিয়াঙ্কা। লোকসভার শীতকালীন অধিবেশন চলাকালীন হাতে সংবিধান নিয়ে তিনি নিলেন শপথ । তাঁর পরনে ছিল সাদা রঙের উজ্বল সোনালি পাড়ের কাসাভু শাড়ি। যা সামগ্রিকভাবে দক্ষিণের আপামর রাজ্যের ঐতিহ্যকে বহন করে। বলে রাখা ভালো, এই শাড়ি পরে এসে প্রিয়াঙ্কা যে তাঁর লোকসভা কেন্দ্র ওয়ানড়ের মানুষের সঙ্গে ‘আত্মীয়তা’ স্থাপন করলেন তাতে নিশ্চিত ওয়াকিবহাল মহল। 

উল্লেখ্য,  দেশের  প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধি পড়তেন  হাতে বোনা খাদির শাড়ি । তাঁর পুত্র প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধিকেও সবসময়  পরতে দেখা যেত খাদির সাদা পাজামা-কুর্তা।   আর এবার গান্ধি পরিবারের সেই ধারা বজায় রাখলেন প্রিয়াঙ্কা গান্ধি। একেবারে অবিকল ঠাকুমার অল্পবয়সি সেই ইমেজই যেন সংসদে ফিরিয়ে আনা হল   নাতনি প্রিয়াঙ্কার মধ্যে ।  শপথের দিন তাঁর পরা শাড়ি নজর কেড়েছে বহু  রাজনীতবিদদের। অন্যদিকে চলতি বছর প্রিয়াঙ্কার জয়ের ফলে সংসদে একসঙ্গে প্রবেশ করছেন কংগ্রেসের ৩ গান্ধি। রায়বরেলি থেকে সাংসদ হিসাবে লোকসভায় রয়েছেন   রাহুল গান্ধি। ওয়ানাড থেকে সংসদে  প্রিয়াঙ্কা এবং রাজ্যসভায় আছেন তাদের ‘মা’ সনিয়া গান্ধি ।

প্রদেশ কংগ্রেস দফতরে গুণ্ডামির দায়ে ধৃত ৩, মূল পাণ্ডা রাকেশকে খুঁজছে পুলিশ

প্রাক্তন কংগ্রেস বিধায়ক হিসাবে পেনশন চেয়ে আবেদন ধনখড়ের

পটনায় ‘গুন্ডামি’ বিজেপি কর্মীদের, কংগ্রেস কার্যালয়ে ঢুকে ভাঙচুর

বন্দি মন্ত্রীদের সরানোর বিল নিয়ে যৌথ সংসদীয় কমিটি বয়কট তৃণমূল-সপা’র

‘রাহুল তরুণ নেতাদের ভয় পান’- চা চক্র বয়কট করায় বিরোধীদের কটাক্ষ মোদির

কমিশনের ঘোষিত বিহারের সাত ‘মৃত ভোটারের’ সঙ্গে চা খেলেন রাহুল, প্রকাশ্যে নয়া ভিডিও

‘নির্বাচন কমিশনকে ভোট লুটের যন্ত্রাংশ বানিয়েছে বিজেপি’, তোপ স্ট্যালিনের

কংগ্রেসের আর্জি মেনে সাক্ষাতের সময় দিল কমিশন, যেতে পারবেন ৩০ জন

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]