ভক্তদের সঙ্গে সাত ধাপের কেক কেটে ৮৯তম জন্মদিন পালন ধর্মেন্দ্রর

Share:

নিজস্ব প্রতিনিধি: আজ বলিউডের কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্রর(Dharmendra) ৮৯তম জন্মদিন। হিন্দি ছবির জগতে তিনি একজন নক্ষত্র। অগুনতি সুপারহিট ছবি তিনি উপহার দিয়েছেন দর্শকদের। সেই সময় তাঁর মহিলা অনুরাগীর সংখ্যা নেহাত কম ছিল না। আজকের দিনে দাঁড়িয়েও যে এই সুপারস্টারের জনপ্রিয়তায় এতটুকু ভাটা পড়েনি তার প্রমাণ মিলল আবারও। যথেষ্ট জাঁকজমক সহকারে ভক্তদের মাঝেই পালিত হল ‘ধরম’-জির ৮৯তম জন্মদিন।

আরও পড়ুনঃ লজ্জার হার কিউইদের, নিউজিল্যান্ডের মাটিতে ১৬ বছর পর সিরিজ জয় ইংল্যান্ডের

এদিন রবিবার তাঁর বাংলোর বাইরে লোকে লোকারণ্য। দূরদূরান্ত থেকে অনুরাগীরা এসেছেন শুধুমাত্র তাঁদের পছন্দের সুপারস্টারকে একঝলক দেখার জন্য। বাড়ির বাইরে বেরিয়ে হাসিমুখে সাদা রঙের সাত ধাপের কেক কাটতে গেল ধর্মেন্দ্রকে। ধর্মেন্দ্র অভিনীত বিভিন্ন আইকনিক ছবির পোস্টারে সেজে উঠেছিল জন্মদিনের কেক। এদিন অনুরাগীরা তাঁর হাতে তুলে দিলেন বিভিন্ন উপহার।

জন্মদিন উদযাপনের বিশেষ মুহূর্তটি ক্যামেরাবন্দি করেছেন পাপারাজ্জিরা। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই বর্ষীয়ান অভিনেতাকে জন্মদিনের শুভেচ্ছাবার্তায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা। এদিনের জন্মদিন উদযাপনে ধর্মেন্দ্রর পাশে দেখা গিয়েছে তাঁর দুই পুত্র সানি দেওল এবং ববি দেওলকে। বাবার সঙ্গে হাসিমুখে ফ্রেমবন্দি হয়েছেন দুজনেই।

আরও পড়ুনঃ আনন্দ পরিণত বিষাদে, পিকনিক করতে যাওয়ার পথে বাস উল্টে নিহত তিন পড়ুয়া

জন্মদিন উপলক্ষ্যে পরিবারের সদস্যদের তরফ থেকেও হৃদয়গ্রাহী শুভেচ্ছা পেয়েছেন ধর্মেন্দ্র। তাঁর দ্বিতীয় পক্ষের কন্যা এশা দেওল একটি মিষ্টি ভিডিও শেয়ার করেছেন। ভিডিওর ক্যাপশনে তিনি লিখেছেন, ‘শুভ জন্মদিন বাবা। আমরা তোমাকে ভালোবাসি। সর্বদা সুখী এবং সুস্থ থাকো।’ এভাবেই ধর্মেন্দ্রর জন্মদিনের সকালে তৈরি হল বিশেষ মুহূর্ত। আনন্দে আপ্লুত তাঁর অনুরাগীরাও।

নিজের পায়ের ছবি বিক্রি করে লক্ষ লক্ষ টাকা আয়! আপনিও করতে পারেন এই কাজ

ধর্মেন্দ্রর প্রেমে পড়েই গোবিন্দাকে বিয়ে, বিচ্ছেদ গুঞ্জনের মাঝেই কোন সত্য প্রকাশ করলেন সুনীতা?

পেট্রোল পাম্পে মহিলা গ্রাহকের তাণ্ডব! কর্মীর বুকে বন্দুক ঠেকিয়ে হত্যার হুমকি

‘আনন্দ’-তে রাজেশ খান্নার জায়গায় তাকে নিতে পরিচালককে চাপ দিয়েছিলেন ধর্মেন্দ্র

ধুম মাচালে নেচে হবু বউকে খুশি করার চেষ্টা, পর্তুগিজ বরের কাণ্ডে হেসে ফেললেন হৃত্বিক

চলন্ত গাড়ির রুফটপে উদ্দাম ‘রাসলীলা’, ট্রাফিক আইন ভেঙে বড় জরিমানা গুনতে হল যুগলকে

ছিঃ! সামান্য রূপোর গয়নার লোভে মাকে দাহ করতে দিল না ছেলে, এরপর কী হল?

অমলিন দেশপ্রেম! ধাবা থেকে বেরোতেই সেনা জওয়ানদের উপর পুষ্পবৃষ্টি, মন কাড়ল ভিডিও

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]