ট্যাব জালিয়াতিতে গ্রেফতার হাইস্কুলের প্রধান শিক্ষক, পলাতক ১

Share:

নিজস্ব প্রতিনিধি: দীর্ঘদিন ধরে রাজ্যে ট্যাব জালিয়াতিকাণ্ডের তদন্ত করছে রাজ্য পুলিশ। একাধিক অভিযুক্তদের গ্রেফতার করেছে তদন্তকারীরা। এবার পুলিশের জালে ধরা পড়ল এক হাই স্কুলের প্রধান শিক্ষক। এর পাশাপাশি আরও এক  স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধেও তদন্ত চালাচ্ছে পুলিশ। 

পুলিশ সূত্রে খবর, ধৃতের নাম দারাজুল ইসলাম। উত্তর দিনাজপুরের চোপড়ার মাঝিয়ালি হাই স্কুলের শিক্ষক তিনি। ধৃতকে প্রাথমিকভাবে জেরা করে ট্যাবের টাকা ভুয়ো পড়ুয়াদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বরে সরানোর অভিযোগে সীমান্তবর্তী ওই হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মুমতাজুল ইসলাম ওরফে জুয়েলের নাম উঠে আসে। তবে সেই অভিযুক্ত প্রধান শিক্ষকের কিনারা করতে না পারলেও মাঝিয়ালি এলাকায় ওই শিক্ষকের সিএসপির ভাড়া ঘর সিল করে দেয় কলকাতার তদন্তকারী গোয়েন্দা পুলিশ। এছাড়াও তাঁর সাইবার ক্যাফেটি বন্ধ করেও দেওয়া হয়েছে। ট্যাব দুর্নীতির ঘটনায় জড়িত চোপড়ার একের পর এক অভিযুক্তরা রাজ্যের বিভিন্ন প্রান্তের তদন্তকারী পুলিশের হাতে গ্রেফতার হতেই মাঝিয়ালি হাই স্কুলের প্রধান শিক্ষক গা ঢাকা দিয়েছেন।

প্রসঙ্গত, রাজ্যে তৃতীয়বার মুখ্যমন্ত্রী হিসেবে ক্ষমতায় আসার পর মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের পড়ুয়াদের ট্যাব কেনার জন্য ‘তরুণের স্বপ্ন’ প্রকল্পে  ১০ হাজার টাকা অ্যাকাউন্টে পাঠালে সেই টাকা পড়ুয়াদের অ্যাকাউন্টে না গিয়ে ভুয়ো অ্যাকাউন্টে চলে যায়। এরপরই অর্থ তছরূপের ঘটনায় জেলা এবং কলকাতা পুলিশের তরফে সিট গঠন করে তদন্ত শুরু হয়েছে। গ্রেফতারও হয়েছে বেশ কয়েকজন। বেশিরভাগই উত্তরবঙ্গের বলেই জানা গিয়েছে। সেখান থেকেই এই জালিয়াতির সূত্রপাত বলে জানতে পেরেছেন তদন্তকারীরা। যেভাবে অ্যাকাউন্ট জালিয়াত হয়েছে, তাতে জামতাড়া গ্যাংয়ের সঙ্গে মিল রয়েছে বলে গোয়েন্দা সূত্রে খবর। এবার সেই জামতাড়া গ্যাংয়ের কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানিয়েছেন, জালিয়াতি রুখতে বিশেষ মেকানিজমের সাহায্যে নয়া আইন আনার পরিকল্পনা করছে রাজ্য সরকার। 

জঙ্গলমহলে নির্বাচনী প্রচারে আসছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী, মমতার পাশে থাকার বার্তা

‘‌মানুষের জন্য শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করব’‌, নির্বাচন মরশুমে বার্তা মমতার

দ্বিতীয় দফার ভোটের আগে ভবানীপুরে জোরদার প্রচার মমতার

নন্দীগ্রাম পুনরুদ্ধারে উন্নয়নই শাসক দলের হাতিয়ার

দলকে অস্বস্তিতে ফেলে শতাব্দী-সহ তৃণমূলের মহিলা সাংসদদের নিশানা কল্যাণের

২৬ দিনে ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ শিবিরে হাজির কোটি মানুষ, আপ্লুত মমতা

প্রধানমন্ত্রীদের সঙ্গে তাঁর কাজের অভিজ্ঞতা নিয়ে বই লিখছেন মমতা, কবে প্রকাশ হবে?

মেয়ো রোডের সমাবেশ থেকে ‘দ্য বেঙ্গল ফাইলস’ নিয়ে সুর চড়ালেন মমতা

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]