‘এক সময় চেয়েছিলাম, কিন্তু…’ আরজি কর কাণ্ডের বিচারের দেরি নিয়ে আক্ষেপ’ মুখ্যমন্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধিঃ জয়নগরে ধর্ষণ এবং খুন কাণ্ডে দোষীকে ফাঁসির সাজা দিয়েছে বারুইপুর আদালত। যা একেবারে নজিরবিহীন ঘটনা। ইতিমধ্যেই আদালতের  রায়দানের পরেই মুখ্যমন্ত্রী তাঁর এক্স হ্যান্ডেলে পুলিশের তৎপরতা নিয়ে ভূয়সী প্রশংসা করেছেন। সেইসঙ্গে আরজি কর নিয়ে আক্ষেপের সুর শোনা গেল মুখ্যমন্ত্রীর গলায়।  

এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি মা-বাবাকে বলেছিলাম, একমাস সময় দিন। বিচার হবেই। তার পর না হলে তখন সিবিআই দিতে। কিন্তু তার আগেই সিবিআইয়ের হাতে চলে গেল তদন্তভার।‘ সেইসঙ্গে এই ঘটনাকে ঘিরে  যে নাগরিক আন্দোলন রাস্তায় নেমেছিল তা নিয়েও মন্তব্য করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি স্পষ্টভাবে জানান, ‘আন্দোলন কেউ করতেই পারে, সেটা গণতান্ত্রিক অধিকার। কিন্তু এই আন্দোলন যে রাজনৈতিক ছিল, তা তো প্রমাণিত হয়ে গিয়েছে। ‘

উল্লেখ্য আরজি করে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনা প্রতিবাদে রাস্তায় নেমেছিল আমজনতা। একের পর এক হয়েছিল ‘ রাত দখল কর্মসূচী’ । বিভিন্ন রাজনৈতিক দল সেইসময় এই ঘটনাকে হাতিয়ার করে রাস্তায় নেমেছিল। কাঠগড়ায় তুলেছিল রাজ্য সরকারকে। আর তাতেই আরজি কর কাণ্ড নিয়ে রাজ্য পুলিশের হাত থেকে তদন্তভার চলে যায় সিবিআইয়ের হাতে। টানা চার মাস কেটে গেলেও এখন পর্যন্ত কোন নির্যাতিতার বিচার দিয়ে পারেনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। অন্যদিকে, জয়নগর কাণ্ডে পুলিশি  তদন্তের ওপর নির্ভর করে  ৬২ দিনের মাথায় অভিযুক্তকে দোষী সাব্যস্ত ও শাস্তি ঘোষণা করে দিল আদালত।

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

আরজি কর কাণ্ডের তদন্তে ডেপুটি মেয়র অতীন ঘোষের বাড়িতে সিবিআই

‘জামাই আদর করে ডেকে লাঞ্ছনা পরিযায়ী শ্রমিকদের’, গর্জে উঠলেন মুখ্যমন্ত্রী

রাস্তা ও বাড়ি তৈরির প্রকল্প বন্ধ করেছে কেন্দ্র, ফের কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে সরব মুখ্যমন্ত্রী

ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী, মঙ্গলে যাচ্ছেন বর্ধমানে, কী কী কর্মসূচি রয়েছে মমতার?

১১৭দিনের মাথায় রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের ফলপ্রকাশ,শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী

২২ অগস্ট রেলের অনুষ্ঠানে যাচ্ছেন না মুখ্যমন্ত্রী, নেপথ্যে কারণ কী?

পূর্ব বর্ধমানে বাস দুর্ঘটনায় মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা করে দেওয়ার ঘোষণা মমতার

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

‘বাংলায় বিজেপি সরকার গড়েই গোর্খাদের সমস্যার সমাধান করবে,’ ফের প্রতিশ্রুতি শাহের

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]