Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

জানুয়ারিতেই কী গায়েব হতে চলেছে হলুদ ট্যাক্সি ? বড় ঘোষণা পরিবহণ মন্ত্রীর  

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ট্রামের পর কলকাতার রাস্তায় কমতে চলেছে হলুদ ট্যাক্সি। আর তা নিয়ে বাড়ছে চিন্তা। হলুদ ট্যাক্সি যাতে বাঁচানো যায়, তার জন্য ইতিমধ্যেই আওয়াজ উঠতে শুরু হয়েছে। কলকাতা প্রেস ক্লাবে হলুদ ট্যাক্সি নিয়ে বসেছে আলোচনা সভা। এবার  এই নিয়ে এবার মুখ খুললেন রাজ্যের পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। বৃহস্পতিবার  তিনি জানান, ‘১৫ বছরের মাপকাটিতে সমস্ত গাড়িকে ফেলে দেওয়ার বিপক্ষে আমরা। কিন্তু গ্রিন ট্রাইবুনালের অর্ডার রয়েছে। তবুও  মালিকদের পক্ষ নিয়ে আমরা  আদালতে   যাব।‘

অন্যদিকে হলুদ ট্যাক্সি বাঁচাতে তৈরি হয়েছে  ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট ফোরাম অফ ট‌্যাক্সি অ‌্যাসোসিয়েশন। বেঙ্গল ট‌্যাক্সি অ‌্যাসোসিয়েশন, প্রোগ্রেসিভ ট‌্যাক্সি ইউনিয়ন, এআইটিইউসি অনুমোদিত ট‌্যাক্সি সংগঠন এবং ক‌্যালকাটা ট‌্যাক্সি অ‌্যাসোসিয়েশন মিলে এই ফোরাম তৈরি করেছে ।  জানা গিয়েছে, হলুদ ট‌্যাক্সি নিয়ে চলতি সপ্তাহেই  পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীকে চিঠি দিতে চলেছে ফোরামের নেতারা।

উল্লেখ্য, ভিক্টোরিয়া, ট্রাম কিংবা হাওড়া ব্রিজ নয়, কলকাতার অন্যতম আইকন হলুদ ট্যাক্সিও। কিন্তু শহরের রাস্তা থেকে এখন কার্যত বিলুপ্তির পথে সেই হলুদ ট্যাক্সি। এখন অনলাইন ক্যাবেরই রমরমা। হলুদ ট্যাক্সি সংখ্য়া কমে গিয়েছে অনেকটাই। পরিবহন দফতরের দেওয়া পরিসংখ্যান অনুসারে, আগে কলকাতায় ১০ থেকে ১২ হাজার হলুদ ট্যাক্সি চলত। এখন তা কমে গিয়ে হয়েছে চার থেকে পাঁচ হাজার। আগামি বছর সেই সংখ্যাটা আরও কমবে বলে মনে করছে ট্যাক্সি মালিকেরা ।

আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই খালি হয়ে যাবে কলকাতা, হাওড়া, হুগলির পেট্রোল পাম্প

আনন্দপুরের গেস্ট হাউজ থেকে উদ্ধার বার ড্যান্সারের দেহ

পূর্ব ভারতে প্রথম হাড়ের ব্যাঙ্ক, চালু হচ্ছে কোথায় জেনে নিন

মহাপ্রসাদ পৌঁছবে বাংলার প্রতিটি বাড়িতে, দিঘায় জগন্নাথদেবকে অর্পণ করা হল ৩০০ কেজি খোয়া ক্ষীর

দেশে ৬০০০ করোনা অ্যাক্টিভ, কোভিড আক্রান্তে তৃতীয় বাংলা

বাইক নিয়ে ‘জয়রাইড’, রিলের নেশাই কীভাবে ডেকে আনল বিপদ…

‘না ডাকলে যাই না’, অমিত শাহের সভায় ডাক না পাওয়া নিয়ে বিস্ফোরক দিলীপ

‘অপারেশন সিঁদুর’-এর নামে রাজনৈতিক হোলি চলছে, প্রধানমন্ত্রীকে নিশানা মমতার

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00