Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

হাঁসের মাংস খেলে কি আদতে অ্যালার্জি বাড়ে? জানালেন চিকিৎসকরা

Share:

নিজস্ব প্রতিনিধি: সকাল হোক বা বিকেল, কিংবা রাত; খাবারের পাতে হাঁসের মাংস পড়লে মুখে হাসে ফোটে সকলেরই। এই মাংসের স্বাদ পেতে অনেকেই আবার পৌঁছে যান রেস্তোরায়। কিন্তু এই মাংস খেতে ভালো লাগলেও অ্যালার্জির ভয়ে মুখ ঘোরান কেউ কেউ। কারোর মতে, এই মাংস খেলেই নাকি অ্যালার্জির প্রভাব লক্ষ্য করা হয়। তবে সত্যিই কি তাই? এবার আসল সত্য ফাঁস করলেন চিকিৎসকরা। 

চিকিৎসকদের মতে, হাঁসের পালক, বর্জ্য ও মাংসে যে প্রোটিন থাকে, তা আমাদের ইমিউন সিস্টেম বা রোগ প্রতিরোধব্যবস্থার ইমিউনোগ্লোবিউলিন ই (IgE)-এর সঙ্গে যুক্ত হয়ে হিস্টামিন ছড়ায়, ফলে অ্যালার্জির উপসর্গ দেখা দেয়। অ্যালার্জির নানা রকম উপসর্গ হতে পারে। হাঁসের পালকের সংস্পর্শে এলে ফুসফুসের উপসর্গগুলো বেশি দেখা দেয় যেমন হাঁচি, কাশি, শ্বাসকষ্ট, বুক চেপে আসা ইত্যাদি। অ্যালার্জির সাধারণ রোগীদের এসব উপসর্গ বেড়ে যায়। মাংস খাওয়ার পর বমি, পেটব্যথা, ডায়রিয়া হতে পারে এবং ঠোঁট ও জিহ্বা ফুলে যায়। ত্বকে লাল র‍্যাশ বা চাকা হয়ে ফুলে যায়, চুলকানি হয়। 

এই অ্যালার্জি থেকে মুক্তি পেতে চিকিৎসকরা জানিয়েছেন প্রধান চিকিৎসা হলো, অ্যালার্জি থাকলে হাঁসের মাংস না খাওয়া।এমনকি হাঁসের পালক বা বর্জ্য থেকেও দূরে থাকা এবং অ্যালার্জিক রিঅ্যাকশন কমানোর জন্য অ্যান্টিহিস্টামিন জাতীয় ওষুধ খাওয়া। কিছু ইমিউন থেরাপি নেওয়া যেতে পারে।অ্যানাফিল্যাক্সিস হলে সঙ্গে সঙ্গে নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়ার মত দিচ্ছেন চিকিৎসকরা। 

খাদ্যতালিকায় রাখুন এই ছোট মাছগুলি, উপকার পাবেন একাধিক

ক্যান্সার প্রতিরোধে ৩০ মিনিট শরীর চর্চা, বিপদ থাকবে দূরে

খাবার পরেই চা খাওয়ার অভ্যাস? ডেকে আনছেন চরম বিপদ

৭ ধরনের খাবার খেলে ৭০ বছর বয়সেও শরীরে থাকবে তারুণ্যের জেল্লা

মাইগ্রেনের অসহ্য যন্ত্রণায় কাবু? ঘরে তৈরি করে নিন অব্যর্থ বাম

হাড়ের অসহ্য যন্ত্রনায় কাবু? ক্যান্সারের লক্ষণ নয়তো? আগে থেকে সাবধান হোন

খালিপেটে কারিপাতা খেলে কী উপকার মেলে?

কম খরচেই বাড়িতেই বানিয়ে নিতে পারেন কোল্ড কফি

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00