ভেস্তে গেল ডাকাতির ছক! ফিল্মি কায়দায় পুলিশের জালে আটক ৩ কুখ্যাত ব্যাঙ্ক ডাকাত

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্য পুলিশের তৎপরতায় ভেস্তে গেল ডাকাতির ছক। একেবারে ফিল্মি কায়দায় সমবায় ব্যাঙ্কে ডাকাতি(Bank Robbery) রুখল পূর্ব মেদিনীপুর জেলার(East Midnapore Incident) রামনগর থানার পুলিশ। শুধু তাই নয়, ডাকাত দলের পিছু ধাওয়া করে সশস্ত্র ডাকাতদের মধ্যে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। গোপন সূত্রে খবর পেয়ে, সমবায় ব্যাঙ্কে ছুটে যায় পুলিশ। এরপরই জালে ধরা পড়ে তিন কুখ্যাত ব্যাঙ্ক ডাকাত। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার গভীর রাতে।

আরও পড়ুনঃ দিল্লিতে ট্রিপল মার্ডার! ছুরির আঘাতে ক্ষতবিক্ষত একই পরিবারের তিন সদস্য

পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাত প্রায় দেড়টা নাগাদ ব্যাঙ্কের শাটারের তালা কেটে ভিতরে ঢুকেছিল সাত ডাকাত। ব্যাঙ্কের ভল্ট কেটে ডাকাতির চেষ্টা চলছিল। বাইরে তাঁদের গাড়ি দাঁড় করানো ছিল। সেই সময় এক ব্যক্তি ব্যাঙ্কের সামনে দিয়েই যাচ্ছিলেন। ব্যাঙ্কের সামনে রাতবিরেতে গাড়ি দেখে সন্দেহ হয় তাঁর। এছাড়া ব্যাঙ্কের ভিতর থেকে আওয়াজও আসছিল। এরপরই তিনি পুলিশকে খবর দেন। তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ।

এদিকে পুলিশ পৌঁছে যাওয়ার বিষয়টি টের পেতেই ওই সমবায় ব্যাংকের দোতলার ছাদ থেকে ডাকাতেরা একে একে লাফ দিয়ে নিচে নামতে থাকে। এরপর ব্যাঙ্কের সামনে দাঁড় করানো ওই মারুতি গাড়িতে করে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। সঙ্গে সঙ্গে সেই গাড়ির পিছনে ধাওয়া করে পুলিশ। বেশ কিছুটা যাওয়ার পরই ডাকাতদের মারুতি ভ্যানে পিছন থেকে ধাক্কা মারে পুলিশের গাড়ি। নিয়ন্ত্রণ হারিয়ে একটি লাইট পোস্টে ধাক্কা মারে গাড়িটি। তারপরই ৩ জন ডাকাতকে ধরে হাতেনাতে ফেলে পুলিশ। যদিও বাকি ৪ জন ডাকাত চম্পট দেয়।

আরও পড়ুনঃ স্বর্ণমন্দিরে সুখবীর সিং বাদলকে লক্ষ্য করে গুলি! আততায়ীকে পাকড়াও আমজনতার

ডাকাত দলের মূল ২ পান্ডা ইকবাল হোসেন সাহা ও নুরুদ্দিন মল্লিক গাড়ির ধাক্কায় খানিকটা আহত হওয়ার কারণে পুলিসের হাতে ধরা পড়ে যায়। রামনগরের সত্যেশ্বরপুর সমবায় ব্যাঙ্কে এই ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। ধৃত ডাকাতদের কাছ থেকে ডাকাতির বিভিন্ন ম্যাপ, আগ্নেয়াস্ত্র সহ বিভিন্ন ধরনের তালা কাটার যন্ত্র সামগ্রী উদ্ধার করা হয়েছে। আপাতত পুলিশি হেফাজতে রাখা হয়েছে ওই ৩ জন ডাকাতকে। এই ডাকাতি চক্রের যুক্ত বাকিদের খোঁজে তদন্ত শুরু করেছে পুলিশ।

‘মা আমি চুরি করিনি’, মর্মস্পর্শী সুইসাইড নোট লিখে আত্মহত্যা সপ্তম শ্রেণির পড়ুয়ার

ইসরোতে বিশেষ প্রশিক্ষণের ডাক পেলেন পূর্ব মেদিনীপুরের দুই পড়ুয়া

অবৈধ উপায়ে পাওয়া এজেন্সির কাজের বরাত বাতিল করল হাইকোর্ট

পুলিশের কাছে ক্ষমা চেয়ে দীঘায় উৎপাত কমালেন পর্যটকরা

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]