ইসরোতে বিশেষ প্রশিক্ষণের ডাক পেলেন পূর্ব মেদিনীপুরের দুই পড়ুয়া

Share:

নিজস্ব প্রতিনিধি: পূর্ব মেদিনীপুরে খুশির খবর। জাতীয় স্তরে জোড়া সাফল্য পেল সেখানের দুই পড়ুয়া। মহাকাশ গবেষণা কেন্দ্র ইসরোর প্রশিক্ষণ শিবিরে সুযোগ পেল সেই জেলারই দু’জন কৃতী পড়ুয়া।

মাত্র ১৫ বছর বয়সেই এগরার বাসিন্দা আদিত্যজ্যোতি কর ইসরোর প্রশিক্ষণ শিবিরে যোগ দেওয়ার সুযোগ পেয়েছে। পাশাপাশি, ওই জেলারই জওহর নবোদয় বিদ্যালয়ের ছাত্রী স্নেহা বেরা পেয়েছেন ইসরো-র ইউভিকা ২০২৫-এ যোগ দেওয়ার মতো সুবর্ণ সুযোগ। এই অল্প বয়সে ইসরোয় সুযোগ পাওয়ায় উচ্ছসিত তাদের পরিবার ও স্কুলের শিক্ষক-শিক্ষিকারা।

পূর্ব মেদিনীপুরের এগরা পাবলিক স্কুলের দশম শ্রেণির ছাত্র আদিত্যজ্যোতি ইসরোয় ১৫ দিনের একটি প্রশিক্ষণ শিবিরে যোগ দেবে। অল্প বয়সেই ইসরোয় সুযোগ পাওয়ায় উচ্ছ্বসিত তাঁর পরিবার ও স্কুলের শিক্ষক-শিক্ষিকারা। জানা গিয়েছে, ছোটবেলা থেকেই বিজ্ঞান নিয়ে তার আগ্রহ তুঙ্গে। তার ঝুলিতে রয়েছে রাজ্য ও জেলা স্তরের বিজ্ঞান বিষয়ক প্রচুর পুরস্কার। এই বয়সেই আদিত্যজ্যোতি শিখে নিয়েছে এথিক্যাল হ্যাকিং-এর মতো জটিল বিষয়। বাড়ির কম্পিউটারে নিজেই তৈরি করেছে অপারেটিং সফটওয়্যার। ভবিষ্যতে মহাকাশ বিজ্ঞান নিয়েই গবেষণা করার ইচ্ছে রয়েছে আদিত্যজ্যোতির। তবে বিজ্ঞানের প্রতি এই ভালোবাসা তৈরি হয়েছে তার নিজের বাড়ি থেকেই।আদিত্যজ্যোতির বাবা কনককান্তি কর বিজ্ঞানের শিক্ষক। তার দিদিও বিজ্ঞান নিয়ে গবেষণা করছেন।

প্রথমে ইসরো থেকে চিঠি আসার পরে বিশ্বাসই করতে পারেনি আদিত্যজ্যোতি। তার কথায়, ‘স্কুলের এক শিক্ষকের কথা মতো ইসরোর ওয়েবসাইটে অনলাইনে একটি পরীক্ষা দিয়েছিলাম। সেখান থেকেই আমাকে ইসরো প্রশিক্ষণের জন্য নির্বাচিত করেছে। আমাকে মা, বাবা, দিদি ও দাদু খুব সাপোর্ট করেন। আমার স্কুলের শিক্ষক-শিক্ষিকারা সবসময় আমার পাশে রয়েছেন। আমার এই সাফল্য তাঁদের জন্যই।’

অন্য দিকে, ইসরোর যুব বিজ্ঞানী কর্মসূচি (ইউভিকা) ২০২৫-এ চান্স পেয়েছে জওহর নবোদয় বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র স্নেহা বেরা। স্নেহার এই সাফল্যে স্কুলে এবং এলাকায় খুশির হাওয়া। তার ছোটবেলার স্কুল দক্ষিণ সারদাময়ী শিশু শিক্ষা নিকেতনের শিক্ষক-শিক্ষিকারাও অত্যন্ত গর্বিত। স্নেহার বর্তমান স্কুল কর্তৃপক্ষ ও শিক্ষকরাও তাকে শুভেচ্ছা জানিয়েছেন। স্নেহা জানিয়েছে, ভবিষ্যতে সে মহাকাশ গবেষণা নিয়েই কাজ করতে চায়।

প্রসঙ্গত, ইউভিকা (Young Scientist Programme) হল ইসরোর একটি উদ্যোগ। যার মাধ্যমে ছাত্রছাত্রীদের মহাকাশ বিজ্ঞান, প্রযুক্তি, গবেষণা ও মৌলিক উদ্ভাবনের প্রতি উৎসাহিত করা হয়। নির্বাচিত ছাত্রছাত্রীরা বিভিন্ন ইসরো কেন্দ্র পরিদর্শনের সুযোগ পাওয়ার পাশাপাশি বৈজ্ঞানিক কর্মশালা ও আলোচনা সভায় অংশ নিতে পারে।

‘মা আমি চুরি করিনি’, মর্মস্পর্শী সুইসাইড নোট লিখে আত্মহত্যা সপ্তম শ্রেণির পড়ুয়ার

১০১তম রকেট উৎক্ষেপণ ইসরোর, নয়া ভারতের দিকে আরও এক কদম অগ্রসর হল দেশবাসী

বিধ্বস্ত মায়ানমারের ছবি ইসরো-র স্যাটেলাইটে

চাঁদ থেকে পাথর আনবে ভারত! ২০২৭ সালেই পাড়ি দেবে চন্দ্রযান-৪

ইসরোর চেয়ারম্যান বদল, সোমনাথের জায়গায় দায়িত্ব নেবেন নারায়ণ

ভেস্তে গেল ডাকাতির ছক! ফিল্মি কায়দায় পুলিশের জালে আটক ৩ কুখ্যাত ব্যাঙ্ক ডাকাত

অবৈধ উপায়ে পাওয়া এজেন্সির কাজের বরাত বাতিল করল হাইকোর্ট

পুলিশের কাছে ক্ষমা চেয়ে দীঘায় উৎপাত কমালেন পর্যটকরা

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]