প্রকাশ্য রাস্তায় শ্বাসরোধ করে খুনের চেষ্টা মহিলা কনস্টেবলকে, ভিড় জমতেই বাইক ফেলে চম্পট আততায়ীর

Share:

নিজস্ব প্রতিনিধি: যোগীরাজ্যে মহিলাদের সম্মান করার কথা ঘটা করে প্রচার করা হলেও বাস্তবে ঘটছে ঠিক উল্টোটা।‌ এদিন খবরের শিরোনামে উঠে এল মোরাদাবাদের(Moradabad Incident) এক মর্মান্তিক ঘটনা, যেখানে প্রকাশ্য রাস্তায় এক মহিলাকে কনস্টেবলকে বেধড়ক মারধর(Attack On Woman Constable) করেছে বাইকে চড়ে আসা এক দুষ্কৃতী। ঘটনার ফুটেজ ইতিমধ্যেই ভাইরাল(Viral Video) হয়েছে সোশ্যাল মিডিয়ায়, যা দেখামাত্রই নিন্দার ঝড় উঠেছে নেট দুনিয়ায়।

আরও পড়ুনঃ ১০ টাকা ধার নিয়েও শোধ দেয়নি খরিদ্দার, অভিমানে পুলিশের কাছে নালিশ দোকানির, তারপর…

ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যাচ্ছে, কর্তব্যরত পোশাকে একজন মহিলা কনস্টেবল রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, এরপর বাইক আরোহী এক আগুন্তক ওই মহিলার সামনে এসে তাঁর সঙ্গে কথোপকথন শুরু করেন। উভয়ের মধ্যে কিছুক্ষণ তর্কাতর্কি চলার পর ওই মহিলার উপর আচমকাই ঝাঁপিয়ে পড়েন ওই আততায়ী। এরপর তাঁকে মারধর করা শুরু করেন অভিযুক্ত।

এরপর ঘটনাস্থলে ভিড় জমতে শুরু করলে বাইক ফেলে পালিয়ে যায় ওই অভিযুক্ত। নির্যাতিতা মহিলা পুলিশের দ্বারস্থ হন। চারজন পরিচিত ব্যক্তি এবং আরও ৬জন অজ্ঞাতপরিচয় ব্যক্তির নামের এফআইআর দায়ের করা হয়েছে। নির্যাতিতা নারী কনস্টেবল আমরিনের অভিযোগ, তিনি সিভিল লাইন এলাকার একটি রাস্তা দিয়ে হাঁটছিলেন। এমন সময় একজন বাইক আরোহীকে পিছন থেকে এসে তাঁর সঙ্গে কথা বলা শুরু করে। এরপর আচমকাই সে মারধর করা শুরু করে। আরও কয়েকজন ওই আগুন্তকের সঙ্গে যোগ দেয়। এরপর ভিড় জমতে শুরু করলে তাঁরা সকলেই এলাকা ছেড়ে চম্পট দেয়।

আরও পড়ুনঃ বঙ্গবাসীকে জল যন্ত্রণায় ভোগানোর নয়া ষড়যন্ত্র কেন্দ্রের, ফের প্রাপ্য অর্থ থেকে বঞ্চিত বাংলা

মহিলাকে শ্বাসরোধ করে মারার চেষ্টাও করা হয়েছিল বলে অভিযোগ। এদিকে অখিলেশ যাদব, এই ঘটনার ভিডিও টুইটারে শেয়ার করে বিষয়টির তীব্র নিন্দা জানিয়েছেন। ওই রাজ্যের নারী সুরক্ষার বিষয়ে প্রশ্ন তুলে যোগী সরকারকে কটাক্ষ করতেও ছাড়েননি তিনি।

নিজের পায়ের ছবি বিক্রি করে লক্ষ লক্ষ টাকা আয়! আপনিও করতে পারেন এই কাজ

পেট্রোল পাম্পে মহিলা গ্রাহকের তাণ্ডব! কর্মীর বুকে বন্দুক ঠেকিয়ে হত্যার হুমকি

ধুম মাচালে নেচে হবু বউকে খুশি করার চেষ্টা, পর্তুগিজ বরের কাণ্ডে হেসে ফেললেন হৃত্বিক

আইএসআইয়ের গুপ্তচর নেটওয়ার্কের দায়িত্বে ছিল তুফাইল, দলে টানতে চেয়েছিল সারা ভারতের যুবকদের

চলন্ত গাড়ির রুফটপে উদ্দাম ‘রাসলীলা’, ট্রাফিক আইন ভেঙে বড় জরিমানা গুনতে হল যুগলকে

ছিঃ! সামান্য রূপোর গয়নার লোভে মাকে দাহ করতে দিল না ছেলে, এরপর কী হল?

অমলিন দেশপ্রেম! ধাবা থেকে বেরোতেই সেনা জওয়ানদের উপর পুষ্পবৃষ্টি, মন কাড়ল ভিডিও

যুদ্ধে জিতলে কোহলিকে পাকিস্তানে নিয়ে যাওয়ার ইচ্ছে প্রকাশ পাক শিশুর, ভাইরাল ভিডিও দেখে তুমুল হাসির ঝড় নেটদুনিয়ায়

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]