Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

অমিতাভকে এখনও চোখে হারান, ‘Kaun Banega Crorepati’-র নিয়মিত দর্শক রেখা

তিনি তাকে জিজ্ঞাসা করেছিলেন, 'দেবী জি, কপিলকে জন্ম দেওয়ার আগে আপনি কী খেয়েছিলেন?'" এরপরেই কপিলের কথায় ভাগ বসিয়ে রেখা কপিলের মায়ের উত্তর প্রকাশ করেন, "ডাল-রুটি।"

Share:

নিজস্ব প্রতিনিধি: জানেন কী, অমিতাভ বচ্চনের সঞ্চালনায় বিখ্যাত গেম শো ‘Kaun Banega Crorepati’-র প্রত্যেকটি সিজন দেখেন আইকনিক অভিনেত্রী। মেগাস্টার অমিতাভের সঙ্গে রেখার প্রেমের গুঞ্জন আজও বলিউডের অলি গলিতে ঘুরে বেড়ায়। শোনা যায়, জয়া ভাদুড়িকে বিয়ের পরেই রেখার প্রেমে পড়েছিলেন অমিতাভ বচ্চন। তাঁদের সম্পর্কের ঘনিষ্ঠতা এতটাই বেড়ে গিয়েছিল যে, রেখার সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে পারছিলেন না অমিতাভ বচ্চন। যদিও শেষে রেখার জীবন থেকে সরে এসেছিলেন অমিতাভ নিজেই। জানা যায়, সিলসিলা ছবিটি অমিতাভ-রেখা-জয়ার ত্রিকোণ প্রেমের কাহিনীকেই আবর্তিত হয়েছিল। এমনকী এও শোনা যায়, অমিতাভকে মনে মনে আজও স্বামী ভাবেন রেখা। তাই রেখার সিঁথির সিঁদুর তাঁর জন্যেই।

এরপর থেকেই অমিতাভ রেখাকে একসঙ্গে দেখা যায়না কোথাও, অথচ রেখার সঙ্গে একাধিক সুপারহিট ছবি উপহার দিয়েছেন অমিতাভ বচ্চন। কপিল শর্মার আগামী এপিসোডে রেখা আসছেন অতিথি হয়ে। পাশাপাশি গোবিন্দা এবং চাঙ্কি পাণ্ডেও সেই শোয়ে উপস্থিত থাকবেন। আর কপিল শর্মার শোতে তারকারা অনেকেই জীবনের নানা অভিজ্ঞতা শেয়ার করেন। মজার শো এটি। আর এই এপিসোডেই কপিল শর্মা কৌন বনেগা ক্রোড়পতি (কেবিসি) নিয়ে অমিতাভ বচ্চন সম্পর্কে একটি হাস্যকর উপাখ্যান শেয়ার করেন। টিজারের একটি অংশে দেখা গিয়েছে, কপিল বচ্চনকে নকল করছেন। কারণ কৌন বনেগা ক্রোড়পতিতে একবার গিয়েছিলেন কপিল।

তিনি আইকনিক কুইজ শোয়ের অভিজ্ঞতা বর্ণনা করে বলেন, “আমরা যখন বচ্চন সাহেবের সঙ্গে কেবিসি খেলছিলাম, তখন আমার মা সামনের সারিতে বসেছিলেন। তিনি তাকে জিজ্ঞাসা করেছিলেন, ‘দেবী জি, কপিলকে জন্ম দেওয়ার আগে আপনি কী খেয়েছিলেন?'” এরপরেই কপিলের কথায় ভাগ বসিয়ে রেখা কপিলের মায়ের উত্তর প্রকাশ করেন, “ডাল-রুটি।” এমনকি রেখা আরও প্রতিক্রিয়া জানিয়ে বলেন, “আমাকেও কিছু জিজ্ঞাসা কর, আমার প্রতিটি সংলাপ মনে আছে”। কারণ তিনি কেবিসির একজন নিয়মিত দর্শক। টিজারে রেখাকে হাসিতে ফেটে পড়তেও দেখা গেছে, এমনকী সেখানে যাঁরা ছিলেন সবাই হাসতে হাসতে মাটিতে লুটিয়ে পড়েন। এপিসোডে ক্রুষ্ণা অভিষেককে রেখার অভিনীত ছবি ‘উমরাও জান’-এ অভিনয় করতে দেখা যায়। তাঁকে রেখার মতোই পোশাকে দেখা যায়। দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো-এর আসন্ন পর্বটি আগামী সপ্তাহের শনিবারে সম্প্রচারিত হবে।

৪৪ বছর পর পর্দায় ‘উমারও জান’, প্রিমিয়ারে রেখার ‘সিলসিলা’ লুকে নজর কাড়লেন আলিয়া

এই সিনেমার পর অমিতাভ আর রেখার সঙ্গে কাজ করতে চাননি

অমিতাভের নাতিকে জড়িয়ে ধরলেন রেখা, কানে কানে কী বললেন বলি অভিনেত্রী ?   

জানেন কি, মনিষা নয়, রেখাই হতে পারতেন ‘হীরামাণ্ডি’র মল্লিকাজান

একবার বোরখা পরে আদালতে গিয়েছিলেন রেখা, তিনি যেখানেই যান সেটাই খবর……..

সে কি কাণ্ড! সেলফি তোলার বায়না জুড়তেই ভক্তকে কষিয়ে চড় রেখার

‘আমার জীবনের সমস্ত কৃতিত্বের অধিকারী একজন মহিলা, কোনও পুরুষ নয়’: রেখা

সেক্রেটারি ফারজানার সঙ্গে যৌন সম্পর্কে লিপ্ত রেখা, তবে কী অভিনেত্রী ‘লেসবিয়ান’?

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00