Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মুখ্যমন্ত্রী হিসাবে শপথ হেমন্ত সোরেনের , উপস্থিত মমতা সহ ইন্ডিয়া জোটের শীর্ষ নেতারা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ চতুর্থবার ঝাড়খণ্ডের  মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন হেমন্ত সোরেন। বৃহস্পতিবার  রাঁচির মোরাদাবাদ ময়দানে দাঁড়িয়ে  ঝাড়খণ্ড মুক্তি মোর্চা (জেএমএম) নেতা  শপথ নেন । এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধি,  কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী  মমতা বন্দ্যোপাধ্যায়, আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়াল এবং রাষ্ট্রীয় জনতা দলের নেতা তেজস্বী যাদব সহ  বিরোধি ইন্ডিয়া জোটের শীর্ষ নেতৃত্বরা।

২০০৯ সালে বিধায়ক হিসাবে রাজনৈতিক জীবন শুরু করেন হেমন্ত সোরেন। ২০১০ থেকে ২০১৩ সাল পর্যন্ত তিনি ঝাড়খণ্ডের  উপ-মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছিলেন। ২০১৩ এবং ২০১৯ সালের বিধানসভা নির্বাচনে জয়ী হয়ে মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্বভার নেন হেমন্ত সোরেন। এরপর ফের চলতি বছর তিনি হলেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী।

সম্প্রতি  ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছে হেমন্ত সোরেনের নেতৃত্বাধীন জেএমএম জোট। জেএমএম, কংগ্রেস, রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি) এবং সিপিআই-এমএলকে নিয়ে বিধানসভা নির্বাচনের আগে  গঠিত হয়েছিল এই জোট। নির্বাচনের ফলাফলে দেখা গিয়েছে, এই জোট পেয়েছে ৮১ সদস্যের বিধানসভা আসনের মধ্যে ৫৬টি। জেএমএম ৩৪টি, কংগ্রেস ১৬টি, আরজেডি ৪টি এবং সিপিআই-এমএল ২টি আসনে জয়ী হয়েছে। আর বিজেপি জয়ী হয় মাত্র ২১ টি আসনে। তাতেই একক সংখ্যাগরিষ্ঠতা লাভ সরকার গঠন করে জেএমএম জোট।

নাইজারে জঙ্গিদের হাতে অপহৃত ঝাড়খণ্ডের ৫ শ্রমিক, জয়শঙ্করের সাহায্য চাইলেন হেমন্ত সোরেন

২৬ নভেম্বর ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী পদে শপথ নিচ্ছেন হেমন্ত সোরেন

‘ওয়ান ম্যান আর্মি’, ঝাড়খণ্ড দখলের পরে স্ত্রী কল্পনাকে কুর্নিশ জানালেন হেমন্ত

ঝাড়খণ্ডে ধরাশায়ী পদ্ম শিবির, ফের কুর্সিতে হেমন্ত

পাঁচ বছরে হেমন্ত সোরেনের বয়স বাড়ল ৭ বছর! হলফনামা নিয়ে শুরু নয়া বিতর্ক

ভোটের আগে ঝাড়খণ্ডে বিজেপি-তে ভাঙন, পদ্ম শিবির ছেড়ে হেমন্তের হাত ধরলেন ৩ প্রাক্তন MLA

ঝাড়খণ্ডে হেমন্ত সোরেনের JMM-এর সঙ্গে জোট বাঁধল  কংগ্রেস

Man Made Flood, হেমন্ত সোরেনকে ফোন মমতা বন্দ্যোপাধ্যায়ের

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00