Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

নাইজারে জঙ্গিদের হাতে অপহৃত ঝাড়খণ্ডের ৫ শ্রমিক, জয়শঙ্করের সাহায্য চাইলেন হেমন্ত সোরেন

Share:

নিজস্ব প্রতিনিধি, রাঁচি: আফ্রিকার দেশ নাইজারে কাজে যাওয়া ঝাড়খণ্ডের পাঁচ শ্রমিককে বন্দি বানিয়েছে জঙ্গিরা। শ্রমিকদের উদ্ধার করে পরিবারের কাছে ফেরত দেওয়ার জন্য বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে অনুরোধ জানিয়েছেন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন।

অপহৃত শ্রমিকদের পরিবারের সদস্যরা জানিয়েছেন, কল্পতরু পাওয়ার ট্রান্সমিশন লিমিটেড (কেপিটিএল) নামে একটি সংস্থার হয়ে কাজের জন্য নাইজারে গিয়েছিলেন জঙ্গিদের হাতে বন্দি শ্রমিকরা। তাঁরা যে অস্থায়ী আবাসনে ছিলেন সেখানে গত ২৫ এপ্রিল চড়াও হয় সশস্ত্র বন্দুকধারীরা। এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে। পাল্টা জবাব দেয় নিরাপত্তারক্ষীরা। দু’পক্ষের মধ্যে ব্যাপক গোলাগুলি শুরু হয়। গুলিতে ১২ নিরাপত্তারক্ষী প্রাণ হারান। যাওয়ার সময়ে মোট ছয় শ্রমিককে অপহরণ করে নিয়ে যায় বন্দুকধারীরা। তার মধ্যে ঝাড়খণ্ড থেকে যাওয়া পাঁচ শ্রমিক ও স্থানীয় একজন রয়েছে। ঝাড়খণ্ডের যে পাঁচ শ্রমিককে তুলে নিয়ে যাওয়া হয়েছে তারা হলেন সঞ্জয় মাহাতো, চন্দ্রিকা মাহাতো, রাজু মাহাতো, ফালজি‍ৎ মাহাতো এবং উত্তম মাহাতো। প্রত্যেকেই গিরিডি জেলার বাগোডার থানার অন্তর্গত ডোন্ডলো ও মুন্দ্রো গ্রামের বাসিন্দা।

অপহৃত শ্রমিক ফালজি‍ৎ মাহাতোর ভাই দামোদর মাহাতো সংবাদমাধ্যমকে জানিয়েছেন, গত ২৫ এপ্রিল সকাল ১০টার পর থেকে অপহৃতদের সঙ্গে কোনও যোগাযোগই করা যায়নি। প্রত্যেকের ফোন বন্ধ। ফলে তাঁরা কেমন আছেন তা নিয়ে দুঃশ্চিন্তায় দিন কাটছে পরিবারের সদস্যদের। মহকুমা শাসক নরেন্দ্র প্রসাদ গুপ্ত জানিয়েছেন, অপহৃত শ্রমিকদের নিরাপদে ফিরিয়ে আনার চেষ্টা চালানো হচ্ছে। এ্খনও পর্যন্ত অপহৃত শ্রমিকরা নিরাপদেই রয়েছেন বলে জানা গিয়েছে। অপহৃতদের পরিবারের সদস্যদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে চলা হচ্ছে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00