Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

পাঁচ বছরে হেমন্ত সোরেনের বয়স বাড়ল ৭ বছর! হলফনামা নিয়ে শুরু নয়া বিতর্ক

Share:

নিজস্ব প্রতিনিধি: ঝাড়খণ্ডের আসন্ন বিধানসভা নির্বাচনের আবহে সেখানকার বর্তমান মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের(Hemant Soren) বয়স নিয়ে শুরু হয়েছে নয়া বিতর্ক। চলতি বছর বারহাট বিধানসভা থেকে নিজের মনোনয়ন পত্র জমা দিয়েছেন মুখ্যমন্ত্রী। সেখানেই তাঁর বয়সে ধরা পড়েছে গড়মিল(Age Controversy)। ২০১৯ সালে যেখানে হেমন্তের বয়স ছিল ৪২, সেখানে ২০২৪ সালে তাঁর বয়স উল্লেখ করা হয়েছে ৪৯। অর্থাৎ পাঁচ বছরের ব্যবধানে মুখ্যমন্ত্রীর বয়স একলাফে সাত বছর বেড়ে গিয়েছে। বয়স বিতর্কের কারণে স্বাভাবিকভাবেই বিরোধী দলনেতাদের কটাক্ষ ও ঠাট্টার মুখে পড়তে হয়েছে হেমন্ত সোরেনকে।

আরও পড়ুনঃ গায়কের বাড়িতে হানা বিষ্ণোই গ্যাংয়ের? গুলি চালানোর ঘটনায় কানাডায় ধৃত ১

এই প্রসঙ্গে আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্বশর্মা(Himanta Biswa Sarma) মজা করে বলেন, হেমন্ত সোরেনের মনোনয়ন বাতিল করার দরকার নেই। আসন্ন ভোটে সাধারণ মানুষই তাঁকে পরাজিত করবে। অন্যদিকে হেমন্ত সোরেনের বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি জানিয়ে ঝাড়খণ্ড বিজেপির রাজ্য সভাপতি বাবুলাল মারান্ডি বলেছেন, ‘হেমন্ত সোরেন চিরকালই এমনটা করে এসেছে। আমরা নির্বাচন কমিশনকে সবটা জানিয়েছি। উনি সম্পূর্ণ ভুল পথ অবলম্বন করেছেন। হলফনামায় অন্তত সবকিছু ঠিকঠাক রাখা উচিৎ ছিল।’

বিতর্কের পালটা জবাবে জেএমএম নেতা মনোজ পাণ্ডে জানান, তাঁদের দল কোনওকিছু গোপন করে না। প্রয়োজনীয় সমস্ত কাগজপত্র জমা দেওয়া হয়েছে। সেই সময় রিটার্নি অফিসার তো কোনও ভুলত্রুটি ধরেননি। এখন বিজেপি হেরে যাওয়ার ভয়ে নয়া ষড়যন্ত্র রচনা করছে। জেএমএম দল ভুয়ো মানুষদের দল নয়। জালিয়াতি করা বিজেপির কাজ। সাধারণ মানুষ জেএমএম-এর পক্ষেই রয়েছেন।

আরও পড়ুনঃ কালীপুজোয় ঘটল নরবলি! মুণ্ডহীন দেহ উদ্ধারে তুমুল চাঞ্চল্য মালদায়

চলতি বছরের আসন্ন বিধানসভা নির্বাচনে ঝাড়খণ্ড মুক্তি মোর্চার পক্ষ থেকে বারহাট কেন্দ্রে প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন মুখ্যমন্ত্রী সোরেন। তাঁকে প্রতিদ্বন্দ্বিতা করবেন বিজেপির গামালিয়েল হেমব্রম। এদিকে কংগ্রেস জোট বেঁধেছে জেএমএম-এর সঙ্গে। ফলে ঝাড়খণ্ডের বিধানসভা নির্বাচনে এক চমকপ্রদ লড়াইয়ের সাক্ষী থাকতে চলেছে গোটা দেশ। নিজের বয়স বিতর্ক নিয়ে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া জানাননি বর্তমান মুখ্যমন্ত্রী সোরেন। এবার গদি ধরে‌ রাখার লড়াইয়ে ময়দানে নামবে জেএমএম। সেই কারণেই হেমন্ত সোরেনের পাখির চোখ হিসেবে এখন লক্ষ্য শুধুই আসন্ন বিধানসভা নির্বাচন।

নাইজারে জঙ্গিদের হাতে অপহৃত ঝাড়খণ্ডের ৫ শ্রমিক, জয়শঙ্করের সাহায্য চাইলেন হেমন্ত সোরেন

মুখ্যমন্ত্রী হিসাবে শপথ হেমন্ত সোরেনের , উপস্থিত মমতা সহ ইন্ডিয়া জোটের শীর্ষ নেতারা

২৬ নভেম্বর ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী পদে শপথ নিচ্ছেন হেমন্ত সোরেন

‘ওয়ান ম্যান আর্মি’, ঝাড়খণ্ড দখলের পরে স্ত্রী কল্পনাকে কুর্নিশ জানালেন হেমন্ত

ঝাড়খণ্ডে ধরাশায়ী পদ্ম শিবির, ফের কুর্সিতে হেমন্ত

‘১৫ লাখ টাকার স্বাস্থ্যবিমা, মহিলাদের মাসে ২,৫০০ টাকা ভাতা’, ঝাড়খণ্ড দখলে প্রতিশ্রুতি INDIA-র

ভোটের আগে ঝাড়খণ্ডে বিজেপি-তে ভাঙন, পদ্ম শিবির ছেড়ে হেমন্তের হাত ধরলেন ৩ প্রাক্তন MLA

বিধানসভা ভোটের মুখেই ঝাড়খণ্ড পুলিশের ডিজিকে সরাল নির্বাচন কমিশন

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00