নিজস্ব প্রতিনিধিঃ প্রথমদিন টানটান উত্তেজনা নিয়ে শুরু হয়েছিল ভারত- অস্ট্রেলিয়া দ্বৈরথ ম্যাচ। শুক্রবার ম্যাচের প্রথম দিনেই ভারতীয় বোলারের সামনে দাঁড়াতে পারল না অস্ট্রেলিয়া। জসপ্রীত বুমরাহ, হর্ষিত রানা, মহম্মদ সিরাজদের বোলিংয়ের সামনে তারা মুখ থুপড়ে পড়ে যেতে হয়।
এদিন ম্যাচের শুরুতে টসে জিতে ব্যাটিং করতে নামে টিম ইন্ডিয়া। অধিনায়ক জসপ্রীত বুমরাহ সিদ্ধানে ব্যাটিং নেমে মুখ থুপড়ে পড়ে ভারতের একের পর এক খেলোয়াড় । এদিন ব্যাটিং করতে ব্যর্থ হন যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, দেবদূত পাড়িক্কল, কেএল রাহুলকারের মত ব্যাটাররা। তবে এদিনের ম্যাচে রাশ টানেন ঋষভ পন্থ ও এই টেস্টে অভিষেক হওয়া নীতিশ কুমার রেড্ডি। এককভাবে ঋষভ পন্থ ৩৭ রান করেন আর নীতিশ ৪১ রান আউট হয়।
প্রথম ম্যাচে মাত্র ১৫০ রানে অলআউট হয়ে যায় টিম ইন্ডিয়া। এরপর ব্যাটিং করতে নামে অস্ট্রেলিয়া। জসপ্রীত বুমরাহের বোলিংয়ে শুরুতেই সাজঘরে ফেলেন অস্ট্রেলিয়ার দুই ওপেনার উসমান খোয়াজা ,ন্যাথান ম্যাকসুইনি । শুধু তাই নয় কম রান করেই মাঠ ছাড়তে হয় স্টিভ স্মিথকেও । বলা বাহুল্য শুধু বুমরাহ নন আদর্শ পেস বোলিংয়ের উইকেটে একপ্রকার ধ্বংসলীলা চালিয়ে গেলেন সিরাজ, হর্ষিতরা। আর তাতেই ধসে পড়ল অস্ট্রেলিয়ার ব্যাটিং টিম ।