Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

দাম নিয়ন্ত্রণে ফের ভিন রাজ্যে আলু রফতানির উপরে নিষেধাজ্ঞা জারি

Share:

নিজস্ব প্রতিনিধি: আলুর মূল্যবৃদ্ধির(Potato Price Hike) নেপথ্যে শুধুমাত্র ফসল নষ্টের ঘটনাকে দায়ী করা হলেও এর বাস্তব চিত্র খানিকটা ভিন্ন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) অগোচরেই বিপুল পরিমাণ আলু রফতানি(Potato Export) করা হচ্ছিল ভিনরাজ্যে। এই ঘটনার সরাসরি প্রভাব পড়েছে বাংলায়। চাহিদা অনুযায়ী যোগান কম থাকার চড়িচড়িয়ে বেড়েছে আলুর দাম। সেই অভিযোগ কানে আসতেই ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক বৈঠকে ভিনরাজ্যে আলু রফতানির বিষয় নিয়ে উষ্মা প্রকাশ করতে দেখা গিয়েছে মুখ্যমন্ত্রীকে। কেন তাঁকে না জানিয়ে আলু রফতানি করা হচ্ছে প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী। এরপর আলুর দামে রাশ টানতে তিনি দায়িত্ব দেন টাস্ক ফোর্সকে(Task Force)। মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী শুক্রবার দিনই তড়িঘড়ি বৈঠকে বসেন টাস্ক ফোর্সের সদস্যরা।

আরও পড়ুনঃ সাবধান! ভুলেও কিনবেন না Redmi A4 5G, এই সংস্থার ৫জি পরিষেবা পাবেন না

এদিনের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, আপাতত ভিনরাজ্যে আলুর রফতানি স্থগিত রাখা হয়েছে। দাম নিয়ন্ত্রণে আনতেই এই পন্থা অবলম্বন করা হয়েছে বলে জানা গিয়েছে। এর ফলে ক্রেতা এবং ব্যবসায়ী উভয়ই উপকৃত হবেন। শুক্রবার নবান্নে আরও বিভিন্ন ইস্যুতে আলোচনার পাশাপাশি ভিনরাজ্যে বেআইনিভাবে আলু রফতানির বিষয়টিতেও আলোকপাত করা হয়েছে।

আরও পড়ুনঃ কুমাতা! ভাত খেতে চাওয়ায় প্রতিবন্ধী ছেলের মাথায় ধারালো অস্ত্র দিয়ে কোপ বসালেন স‍ৎ মা

দামের বিষয়ে রাশ টানতে এদিন শহরের বিভিন্ন‌ বাজার পরিদর্শনে বেরিয়েছিল টাস্ক ফোর্স। জানা গিয়েছে সবজির দাম ইতিমধ্যেই নিয়ন্ত্রণে আসতে শুরু করেছে। বাজারে শীতকালীন সবজি উঠলে দাম আরও কমবে বলে আশা করা হচ্ছে। শুধু আলু নয়, পেঁয়াজের দামও নিয়ন্ত্রণে আনার প্রচেষ্টা চলছে। গতকাল মুখ্যমন্ত্রী পেঁয়াজের দাম নিয়েও প্রশ্ন তুলেছিলেন। কেন নাসিক থেকে এখনও আমদানি করতে হচ্ছে পেঁয়াজ? জানতে চান তিনি। তবে শীঘ্রই পেঁয়াজের দামের বিষয়টি নিয়েও রাজ্যবাসীকে আশ্বস্ত করতে চলেছে টাস্ক ফোর্স। মূলত মুখ্যমন্ত্রীর তৎপরতার কারণেই এবার আলু-পেঁয়াজের মূল্যবৃদ্ধির হাত থেকে রেহাই পেতে চলেছে আমজনতা।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00