শুক্রেই মুক্তি পাচ্ছে মমতার স্বপ্নের প্রকল্প নিয়ে নির্মিত ছবি ‘সুকন্যা’

Share:

নিজস্ব প্রতিনিধি: মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) শুধুমাত্র একজন রাজনৈতিক ব্যক্তিত্ব নন বাংলার রাজনীতির ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা এক অধ্যায়ের নাম মমতা বন্দ্যোপাধ্যায়, প্রতিকুল পরিস্থিতি থেকে উত্থানের বিজয় কাহিনীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, সাধারণ মানুষের জন্য লড়াই করে অসাধারণ হয়ে ওঠার গল্পের নাম মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মানুষটিকে ঘিরেই তৈরি করা হয়েছে একটি বাংলা ছবি। মমতার আদলে বড় পর্দায় ফুটিয়ে তোলা হবে সেই চরিত্র, যার নাম ভূমিকায় রয়েছেন অভিনেত্রী কনীনিকা বন্দোপাধ্যায়(Koneenica Banerjee)। ছবির নাম সুকন্যা(Sukanya)।

আরও পড়ুনঃ পরনে খোলামেলা পোশাক, জন্মদিনে লালপরী সাজে পুরুষদের ঘুম কাড়লেন ‘ঝুমা বৌদি’

এই ছবিতে দেখানো হয়েছে বিরোধী নেত্রী থেকে মুখ্যমন্ত্রী হয়ে ওঠার সংগ্রামী যাত্রাপথ। সেই সঙ্গে দেখানো হয়েছে একটি কন্যাসন্তানকে নিয়ে একা মায়ের লড়াই। সেই সন্তানই পরবর্তীকালে সরকারি প্রকল্পের সুবিধা পেয়ে জীবনে প্রতিষ্ঠিত হচ্ছেন। হয়ে উঠছেন একজন আইপিএস অফিসার।‌ ছবিতে কন্যাশ্রী প্রকল্পের বিষয়টিও সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। ছবির পরিচালক উজ্বল মিত্রের কথায়, নারীদের অধিকার এবং নারী ক্ষমতায়নের বিষয়টি তুলে ধরা হয়েছে ছবিতে।

আগামীকাল শুক্রবার মুক্তি পেতে চলেছে সমীর মণ্ডল প্রযোজিত এবং উজ্জ্বল মিত্র পরিচালিত এই ছবি। এক তৃণমূল নেতা এবং রাজ্যের এক মন্ত্রীকেও অভিনয় করতে দেখা গিয়েছে ‘সুকন্যা’ ছবিতে। ২০২৩ সালের পুজোর সময়েই শেষ হয়ে গিয়েছিল ‘সুকন্যা’র শুটিং। সম্পাদনা, ডাবিং এবং অন্যান্য কাজ সম্পন্ন হওয়ার পর গত ৩০শে অগস্ট মুক্তি পাওয়ার কথা ছিল এই ছবির। কিন্তু নানান জটিলতার কারণে সেই সময় ছবির মুক্তি দেওয়া সম্ভব হয়নি।

আরও পড়ুনঃ ২৫ বছর পর বড় পর্দায় সলমান-করিশ্মার ম্যাজিক, ফের মুক্তি পাচ্ছে ব্লকবাস্টার ‘বিবি নম্বর ১’

মূলত আরজি কর কাণ্ডের কারণেই কি ছবির মুক্তি পিছিয়েছে? এর জবাবে একটাই উত্তর প্রযোজ্য, আরজি কর আবহে গোটা বাংলা হয়ে উঠেছিল উত্তাল। অভিনেতা দেব পিছিয়ে দিয়েছিলেন ‘খাদান’ ছবির মুক্তির তারিখ। শ্রেয়া ঘোষাল পিছিয়ে দিয়েছিলেন নিজের কনসার্ট। বর্তমানে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক। সেই কারণেই ‘সুকন্যা’ ছবিটি মুক্তি পাচ্ছে। রাজ্যের মোট ৩৫টি সিনেমাহলে দেখানো হবে ছবিটি। কনীনিকা ছাড়াও এই ছবিতে রয়েছেন খরাজ মুখোপাধ্যায়, দেবশঙ্কর নাগের মতো শিল্পীরা। ছবিতে রাজ্য পুলিশের ডিজি-র চরিত্রে অভিনয় করেছেন রাজ্যসভার প্রাক্তন তৃণমূল সাংসদ শান্তনু সেন এবং একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ।

জঙ্গলমহলে নির্বাচনী প্রচারে আসছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী, মমতার পাশে থাকার বার্তা

‘‌মানুষের জন্য শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করব’‌, নির্বাচন মরশুমে বার্তা মমতার

দ্বিতীয় দফার ভোটের আগে ভবানীপুরে জোরদার প্রচার মমতার

নন্দীগ্রাম পুনরুদ্ধারে উন্নয়নই শাসক দলের হাতিয়ার

দলকে অস্বস্তিতে ফেলে শতাব্দী-সহ তৃণমূলের মহিলা সাংসদদের নিশানা কল্যাণের

২৬ দিনে ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ শিবিরে হাজির কোটি মানুষ, আপ্লুত মমতা

প্রধানমন্ত্রীদের সঙ্গে তাঁর কাজের অভিজ্ঞতা নিয়ে বই লিখছেন মমতা, কবে প্রকাশ হবে?

মেয়ো রোডের সমাবেশ থেকে ‘দ্য বেঙ্গল ফাইলস’ নিয়ে সুর চড়ালেন মমতা

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]