Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

উয়েফা নেশনস লিগে ইতালিকে হারিয়ে মধুর প্রতিশোধ ফ্রান্সের

Share:

নিজস্ব প্রতিনিধি : উয়েফা নেশনস লিগে গ্রুপ এ-২ তে চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে ছিল ফ্রান্স ও ইতালি। রবিবার গ্রুপ চ্যাম্পিয়ন নির্ধারণী ম্যাচে মুখোমুখি হয়েছিল দুই দল।এই ম্যাচে ইতালিকে ৩-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনালে গেছে ফরাসিরা।

ইতালিকে হারানোর ম্যাচে জোড়া গোল করেন মিডফিল্ডার অ্যাড্রিয়ান র‌্যাবিয়ট।তাঁর গোলেই প্রথম খাতা খোলে ফ্রান্স। ২ মিনিটে তিনি দলকে এগিয়ে দেন।বাঁ দিক থেকে একটি কর্নার পায় ফ্রান্স।ডিগনি কর্নার নেন ও সেটা সরাসরি যায় র‌্যাবিয়টের কাছে।তিনি হেডে গোল করতে ভুল করেননি। ৩৩ মিনিটে ভুল করে ইতালি বল ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালে জড়িয়ে দেন ভিকারিও। ২ গোলে এগিয়ে যাওয়ার পর ফ্রান্স ম্যাচের দখল নেওয়ার চেষ্টা করে। এই সময় ৩৫ মিনিটে এক গোল করে ইতালি।ক্যামবাইসো ভলি দিয়ে গোল করেন।

৬৫ মিনিটে আবারও র‌্যাবিয়টের স্ট্রাইকে ইতালির জালে বল বিঁধিয়ে দেন। এবারও তাকে অ্যাসিস্ট করেন ডিগনি। এতে ফ্রান্স এগিয়ে যায় ৩-১ ব্যবধানে। শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় এই ব্যবধানেই জয় নিশ্চিত হয় ফরাসিদের।

ম্যাচ শেষে র‌্যাবিয়ট জানান, ‘অনেকদিন পর আমরা এরকম একটা ম্যাচ খেললাম। শেষ পর্যন্ত আমরা এরকম হাড্ডাহাড্ডি ম্যাচ কম খেলেছি। আমরা ২ গোলে জেতার লক্ষ্য নিয়েছিলাম। অবশেষে আমরা জিততে পেরেছি। দিনের শেষে আমরা ম্যাচ খেলে দারুণ উপভোগ করেছি।’

৬ ম্যাচে ফ্রান্সের পয়েন্ট ১৩। সমান ম্যাচে ইতালির পয়েন্টও ১৩। তবে গোল ব্যবধানে এগিয়ে থাকায় শীর্ষে আছে ফ্রান্স। ৪ পয়েন্ট নিয়ে তৃতীয় ও চতুর্থ স্থানে আছে বেলজিয়াম ও ইজরায়েল।

শিরোপা জয়ের আনন্দে রোনাল্ডোর কান্না, মনে করিয়ে দিল বিরাট কোহলির কথা

রাতে মিউনিখে ‘মহাযুদ্ধ’, শিরোপা দখলের দ্বৈরথে রোলান্ডো-ইয়ামাল

রুদ্ধশ্বাস লড়াইয়ে এমবাপেদের হারিয়ে ফাইনালে স্পেন, জোড়া গোল ইয়ামালের  

শাপমুক্তি, ২৫ বছর পর জার্মানির বিরুদ্ধে জয় পেল পর্তুগাল

জেলে বন্দিদের সঙ্গীদের সঙ্গে ‘অন্তরঙ্গ’ সময় কাটানোর সুযোগ, কোথায় চচালু এমন নিয়ম?

রোনাল্ডোর পেনাল্টি মিসেও জয় আটকাল না পর্তুগালের! কেমন গেল ইউরোপে থ্রিলারের রাত?

চোট সারিয়ে ৬ মাস পরে ফ্রান্সের জাতীয় দলে ফিরলেন এমবাপে

গল্প নয় সত্যি, বিশ্বের এই দেশে ৯৬ বছরেও জন্ম নেয়নি কোনও নবজাতক

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00