পোল্টি ফার্মে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে মৃত্যু দেড় হাজার মুরগির

Share:

নিজস্ব প্রতিনিধিঃ পোল্টি ফার্মে ভয়াবহ অগ্নিকাণ্ড। ঝলছে মৃত্যু হল হাজার হাজার মুরগির । সোমবার দুপুরে এমনই মর্মান্তিক ঘটনা ঘটল দক্ষিণ দিনাজপুরের  বালুরঘাটের পোড়ামাধইল গ্রামে । সেখানেই একটি পোল্টি ফার্মে ঘটল  এমন ঘটনা। এই বিষয়টি নজরে আসতেই তড়িঘড়ি ঘটনাস্থলে যায়  বালুরঘাট দমকল বিভাগ।

 ঘটনাস্থলে ছুটে আসে দমকলের একটি ইঞ্জিন। প্রায় ১ ঘণ্টা ধরে চলে আগুন নেভানোর কাজ। অবশেষে আগুন নিয়ন্ত্রণে আসলেও ততক্ষণে আগুন ঝলসে গিয়ে মৃত্যু হয়েছে প্রায় দেড় হাজারের বেশি মুরগির। জানা গিয়েছে, প্রথমে গ্রামবাসীদের নজরে আসে পোল্টি ফার্মে আগুন লাগার ঘটনা। স্থানীয়রাই শুরু করে আগুন নেভানোর কাজ। পাশাপাশি পোল্টি ফারমের  ভেতর থেকে মুরগির বাচ্চা, খাবার সহ অন্যান্য জিনিসপত্র  তাঁরা বের করে আনেন।  এরপরেই আগুন নেভাতে ঘটনাস্থলে যায় দমকল বাহিনী।

জানা গিয়েছে, ওই পোল্টি ফার্মের মালিক অমৃত বসাক। এই আগুন লাগার জেরে তাঁর ব্যাপক অর্থের ক্ষতি হয়েছে। প্রায়  ৩-৪ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানান ফার্মের মালিক । দিন চারেক আগেই ওই ফার্মে আনা হয়েছিল ২২০০টি মুরগির ছানা। আগুন লাগার কারণে প্রায়  সবকটি মুরগি প্রাণ হারান। তবে কী করে আগুন লাগাল তা এখন জানা যায়নি। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, শর্ট সার্কিটের জেরেই এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে। ইতিমধ্যেই এই মুরগি মৃত্যুর ঘটনা নিয়ে পোড়ামাধইল গ্রামে ছড়িয়ে পড়েছে উত্তেজনা । 

জাল সিমকাণ্ডে বালুরঘাটে তৎপর সিবিআই, একাধিক জায়গায় হানা

১০ দিনে রহস্যজনকভাবে উধাও পাঁচ কিশোরী-সহ সাতজন, হাড়হিম কাণ্ড বালুরঘাটে

বাবা চালান ছোট মুদির দোকান, মাধ্যমিকে নবম হয়ে তাক লাগাল অনিক

ফ্রিজ, টিভি নিয়ে যাওয়ার পাশাপাশি ঠাকুরের প্রসাদও খেয়ে গেল ‘ভক্ত’ চোর

রাজ্যের সেরা বালুরঘাট জেলা হাসপাতাল, মিলল কেন্দ্রের স্বীকৃতি

মাকে মেরে চম্পট দিল জেল পুলিশ ছেলে, চাঞ্চল্য বালুরঘাটে

১২ দিনের মাথায় ফের শ্মশানে বিকল বৈদ্যুতিক  চুল্লি, প্রতিবাদে স্থানীয়রা

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]