Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

আকাশছোঁয়া ভবনে কেউ থাকেন না, কারণ শুনলে চমকে উঠবেন

Share:

আন্তর্জাতিক ডেস্ক :  বিশ্বে আশ্চর্যতম জিনিসের শেষ নেই। সবচেয়ে উচুঁ ভবনের কথা উঠলে উঠে আসে জার্মানির ব্ল্যাক ফরেস্ট বা কৃষ্ণ অরণ্যের পূর্ব প্রান্তে প্রাচীন নগরী রটওয়াইলের একটি ভবনের নাম। এই ভবনটির উচ্চতা ৮০৭ ফুট (প্রায় ৭০ তলার সমান)। ভাবছেন নিশ্চয়ই, এত বড় বিলাসবহুল ভবন, নিশ্চয়ই কোন ধনী পরিবার থাকে। বা কোন প্রতিষ্ঠানও হতে পারে। কিন্তু এগুলোর কোনটিই নয়। আকাশছোঁয়া ও বিলাসবহুল এই ভবনটিতে কোন মানুষ থাকে না। এবার প্রশ্ন উঠতে পারে তাহলে কে থাকে ? আর কেনই বা বানানো হয়েছে।

আকাশছোঁয়া এই ভবনটির নাম টিকে এলিভেটর টেস্ট্রাম।এটি জার্মানির সবচেয়ে উঁচু ভবনগুলোর একটি। আসলে বাস্তব চিত্রটা হল এই ভবনটি লিফট বা এলিভেটর পরীক্ষার কাজে ব্যবহার করা হয়। ভবনটির চারপাশে ভালোভাবে তাকালে আপনার আগের ধারণা পুরোপুরি পাল্টে যাবে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হল, এটির কোথাও কোনো জানালা নেই। এর অর্থ হলো এখানে কোনো মানুষ থাকে না। নেই কোনো অফিস, হোটেল বা পানশালা। মূলত আধুনিক মডেলের লিফট বা এলিভেটর পরীক্ষার কাজের জন্যই তৈরি হয়েছে এই ভবন। লিফট পরীক্ষার ভবনগুলো উচ্চতায় আরও বড় হতে পারে। যেমন চিনের গুয়াংজুতে জাপানি কোম্পানি হিটাচির তৈরি এইচ ওয়ান টাওয়ার নামের ভবনটির উচ্চতা প্রায় ৯৪৮ ফুট।

এলিভেটর টেস্ট্রাম নামের ভবনটির মালিক জার্মানির এলিভেটর নির্মাতা প্রতিষ্ঠান টিকে এলিভেটর।কোম্পানিটি নিউইয়র্কের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারসহ বিশ্বের সুউচ্চ ভবনগুলোর জন্য লিফট সরবরাহ করে থাকে। যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টাতেও এই কোম্পানির একটি লিফট পরীক্ষার ভবন আছে। এটির উচ্চতা ৪২০ ফুট।

এই নিয়ে ফিনল্যান্ডের লিফট নির্মাতা প্রতিষ্ঠান কোন–এর প্রধান প্রযুক্তি কর্মকর্তা টোমিও পিকালা জানান, লিফট পরীক্ষার ভবনগুলো অনেকটা ফর্মুলা ওয়ান রেসিংয়ে অংশ নেওয়া দলগুলোর গাড়ির গতি পরীক্ষার রাস্তার মতো।লিফট তৈরির পর তা নিরাপদভাবে ওঠানামা করার উপযুক্ত হলো কি না, তা পরীক্ষার জন্যই এসব ভবন তৈরি করা হয়। কারণ, বাস্তবে না চালিয়ে এসব লিফট পরীক্ষা করা সম্ভব নয়।

শাপমুক্তি, ২৫ বছর পর জার্মানির বিরুদ্ধে জয় পেল পর্তুগাল

রোনাল্ডোর পেনাল্টি মিসেও জয় আটকাল না পর্তুগালের! কেমন গেল ইউরোপে থ্রিলারের রাত?

অবাক কাণ্ড, সমুদ্রের নিচে টানা ১২০ দিন থেকে বিশ্ব রেকর্ড গড়লেন জার্মান নাগরিক

ব্রিটিশদের চোখে ‘ধুলো’ দিয়ে পালিয়েছিলেন,সেই রাতে কী ঘটেছিল নেতাজির সঙ্গে ?

রাশিয়াকে নাস্তানাবুদ করতে ইউক্রেনে আরও ৬০ বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র পাঠাচ্ছে জার্মানি

আজব কাণ্ড, রেকর্ড বুকে নাম তুলতে ১২০ দিন জলের নিচে থাকবেন জার্মান কোচ

উয়েফা নেশনস লিগে বসনিয়াকে গোলের মালা পরাল জার্মানি

গাজা-লেবাননে গণহত্যা চালাতে ইজরায়েলকে অস্ত্র সরবরাহ করবে জার্মানি

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00