Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

শনিতেও দেদার বাজির তাণ্ডব, কলকাতায় রেকর্ড গড়ল বায়ু দূষণ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ কালীপুজো উপলক্ষে বেশ কয়েকদিন ধরে কলকাতায় দেদার ফাটছে বাজি। আর তাতে বাড়ছে বায়ু দূষণ। তা নিয়ে বেশ চিন্তায় পড়েছে পরিবেশবিদরা। শহরের বেশ কিছু জায়গায় বাতাসের গুণগত মান ‘খারাপ’ হিসাবে চিহ্নিত করেছে কেন্দ্রীয়  দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ। প্রকাশিত তথ্য অনুযায়ী,  শনিবার সকাল পর্যন্ত বেশ কয়েকটি জায়গায়  বায়ুর মান সূচক (AQI) ২০০  পেরিয়ে গেছে, যা বিশেষজ্ঞদের মতে জনস্বাস্থ্যের জন্য গুরুতর বিপদের ইঙ্গিত দেয়।

কোথায় কতটা পরিমাণ দূষণ?

শনিবার সকাল ৯ টা পর্যন্ত বালিগঞ্জে বাতাসের গুণগত মানের সূচক ছিল ২৮৮। যাদবপুরে ছিল ২১০। রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের কাছে ছিল ২১১। বিধাননগর চত্বরে ছিল ২১৯। যা বাতাসের গুণগত মান ‘খুব খারাপ-এর পর্যায়ের মধ্যে পড়ে।

আরও পড়ুনঃশব্দ বাজির তাণ্ডবে অসুস্থ একের পর এক অবলা প্রাণী

এই প্রসঙ্গে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের সভাপতি কল্যাণ রুদ্র জানিয়েছেন, ‘মাত্রাতিরিক্ত বাজি ফাটানো বন্ধ করতে পুলিশের আরও কড়া নজরদারির প্রয়োজন। তবে স্বস্তির বিষয় ২০২৩ সালের তুলনায় কিছুটা হলেও চলতি বছর কমেছে বায়ুদূষণ। তবুও সাধারণ মানুষকে আরও দায়িত্বশীল হতে হবে। ‘ বলা বাহুল্য, প্রতি বছর আলোর উৎসবের আগে থেকেই বাজি ফাটানোর কারণে দূষণের মাত্রা বাড়ছে। এই পরিস্থিতিতে, শহরের বয়স্ক ও শিশুদের শ্বাসকষ্ট এবং অন্যান্য শ্বাসযন্ত্রজনিত অসুবিধা শুরু হয়। তাই উৎসবের মরশুমে যাতে দূষণ না হয় সেদিকে বিশেষ নজর রাখতে হবে রাজ্যবাসীকে।

নৈহাটির বড়মাকে অর্পণ করা ১৫ কেজি ফল পেলেন হাসপাতালের রোগীরা

কালীপুজোতে উধাও শ্যামাপোকা, কারণ জানলে চমকে উঠবেন

শব্দ বাজির তাণ্ডবে অসুস্থ একের পর এক অবলা প্রাণী

মা কালীকে জড়িয়ে ধরে হাউহাউ করে কাঁদলেন কল্যাণ

কলকাতায় কালীপুজোর রাতে দেদার ফাটল শব্দবাজি, গ্রেফতার ২৯২

২ বছর পর পুজোতে থাকছেন অনুব্রত, কত ভরিতে সাজবেন ‘কেষ্টর কালী’ ?

মা কালীকে বিসর্জন দিতে গিয়ে কালীর কোলে বিলীন হয়েছিলেন রামপ্রসাদ 

৪০০ বছর আগে ডাকাতদের হাত ধরে শুরু হয়েছিল এই কালী পুজো

|||আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00